উদ্দীপকে লিটন সাহেবের কর্মকাণ্ড চিহ্নিত করে এর সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে লিটন সাহেবের কর্মকান্ডে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর চিত্র ফুটে উঠেছে। লিটন সাহেব অধিক লাভবান হওয়ার আশায় চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে বিক্রি করেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। আবার কখনো কখনো চালের মধ্যে পাথর মিশিয়েও বিক্রি করেন। এভাবে ভেজাল মিশিয়ে পণ্য বিক্রি করা ইসলামে বৈধ নয়। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া। বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে বা ওজনে কম দেওয়া, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, মিথ্যা শপথ করে অন্যের হক নষ্ট করা-এসবই প্রতারণার শামিল। একটি সুস্থ, সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধিশালী সমাজ গঠন করতে হলে প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রতারক সমাজের ঘৃণিত জীববিশেষ। প্রতারকের প্রতি যেমন আল্লাহর অভিশাপ, তেমনি সমাজেও তার কোনো সম্মানের স্থান নেই। তাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না, তার জীবন হয় দুর্বিষহ। সমাজে প্রতারকের সংখ্যা বেড়ে গেলে অর্থাৎ প্রতারক ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেলে নৈরাজ্য, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, কেউ প্রতারিত হবে, আর কেউ প্রতারণা করবে। এতে সমাজে পারস্পরিক বিদ্বেষ তৈরি হয়। ইসলামে প্রতারণা হারাম বা নিষিদ্ধ। মহানবি (সা.) বলেন, "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” (মুসলিম) মুমিন হতে হলে প্রতারণা পরিত্যাগ করতে হবে, তাতে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে লিটন সাহেবের কর্মকাণ্ড চিহ্নিত করে এর সামাজিক প্রভাব মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর