উদ্দীপকে রাকিবের আয়ের পথটি কোন ধরনের উপার্জন? ইসলামের আলোকে এ ধরনের আয়ের কুফল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাকিবের আয়ের পথটি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। অন্যায় ও অবৈধভাবে কিছু হাসিল করার জন্য কাউকে অবৈধভাবে কিছু দেওয়াকে ঘুষ বা উৎকোচ বলে। ঘুষ হচ্ছে অবৈধ, প্রতারণামূলক অন্যায় উপার্জন। তাই ইসলামে ঘুষ হারাম। নবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি।" (তাবারানি) অন্য এক হাদিসে উল্লেখ আছে, "রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা, গ্রহীতা এবং এর লেনদেনকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন।” (আহমদ তাবরানি) হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। রাসুল (সা.) বলেন, "হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদত কবুল হয় না।" (বায়হাকি) হারাম উপার্জনকারীর পরিণাম জাহান্নাম। মহানবি (সা.) বলেছেন, "হারাম খাদ্য পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপর্যুক্ত।" (আহমাদ ও বায়হাকি) অতএব বলা যায়, উদ্দীপকে রাকিব ফাইল আটকিয়ে যে অতিরিক্ত উপার্জন করেন, সেটা ঘুষ বা উৎকোচ। আর ঘুষের মাধ্যমে উপার্জন হারাম, যার পরিণাম জাহান্নাম।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের আয়ের পথটি কোন ধরনের উপার্জন? ইসলামের আলোকে এ ধরনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর