শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাকিব সাহেবের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে জনাব সাকিব সাহেবের কাজে 'কর্তব্য পরায়ণতা' ফুটে উঠেছে। যার ওপর যে কাজের দায়িত্বভার থাকে, তা সঠিকভাবে পালন করা হচ্ছে তার কর্তব্য। আর যথাযথভাবে দায়িত্ব পালন করাকে বলা হয় কর্তব্যপরায়ণতা। ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরেই আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ও সুষ্ঠুভাবে পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অসহায়, দুস্থ মানবতার প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমাদের সব রকম সাহায্য সহায়তাদান করা আমাদের অবশ্য কর্তব্য। মহানবি (সা.) বলেছেন, "তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় ব্যবহার কর, তাহলে যিনি আসমানে আছেন (আল্লাহ) তিনি তোমাদের দয়া করবেন।" (তিরমিযি) মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা সুষ্ঠু ও আন্তরিকতার সাথে পালন করা জরুরি। অফিস আদালতে, খেত খামারে, কলকারখানায়, ব্যবসায় বাণিজ্যে তথা সকল ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করলে সমাজ এগিয়ে যাবে। উন্নয়ন ও সমৃদ্ধিতে দেশ ভরে যাবে। মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কাজেই স্ব স্ব দায়িত্ব কর্তব্য পালন করা প্রত্যেক মানুষের একান্ত কর্তব্য। পরিশেষে বলা যায়, উদ্দীপকে জনাব সাকিব সাহেবের যথাসময়ে অফিসে যাওয়া, সব কাজ সঠিকভাবে করা এবং অসহায় মানুষকে সাহায্য করা কর্তব্যপরায়ণতার বহিঃপ্রকাশ। আর মানবজীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম।

HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল

উদ্দীপকের সাকিব সাহেবের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব রাকিব ও জনাব সাকিব সরকারি সমাজসেবা অফিসে চাকরি করেন। জনাব রাকিব ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। পক্ষান্তরে, জনাব সাকিব অফিসে যথাসময়ে হাজির হন, তার সব কাজ সঠিকভাবে করেন। জনাব সাকিব অসহায় প্রতিবন্ধী মানুষের সাথে ভালো আচরণ করেন, তাদের কাজ আগে করে দেন।

উত্তর

কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন বা বিকৃতি না করে হুবহু বর্ণনা করাকে সিদক বা সত্যবাদিতা বলে।

উত্তর

স্বামী-স্ত্রী একে অপরের ভূষণ। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, "তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।" এটি পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে। তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।

উত্তর

উদ্দীপকে রাকিবের আয়ের পথটি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। অন্যায় ও অবৈধভাবে কিছু হাসিল করার জন্য কাউকে অবৈধভাবে কিছু দেওয়াকে ঘুষ বা উৎকোচ বলে। ঘুষ হচ্ছে অবৈধ, প্রতারণামূলক অন্যায় উপার্জন। তাই ইসলামে ঘুষ হারাম। নবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি।" (তাবারানি) অন্য এক হাদিসে উল্লেখ আছে, "রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা, গ্রহীতা এবং এর লেনদেনকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন।” (আহমদ তাবরানি) হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। রাসুল (সা.) বলেন, "হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদত কবুল হয় না।" (বায়হাকি) হারাম উপার্জনকারীর পরিণাম জাহান্নাম। মহানবি (সা.) বলেছেন, "হারাম খাদ্য পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপর্যুক্ত।" (আহমাদ ও বায়হাকি) অতএব বলা যায়, উদ্দীপকে রাকিব ফাইল আটকিয়ে যে অতিরিক্ত উপার্জন করেন, সেটা ঘুষ বা উৎকোচ। আর ঘুষের মাধ্যমে উপার্জন হারাম, যার পরিণাম জাহান্নাম।

উত্তর

উদ্দীপকে জনাব সাকিব সাহেবের কাজে 'কর্তব্য পরায়ণতা' ফুটে উঠেছে। যার ওপর যে কাজের দায়িত্বভার থাকে, তা সঠিকভাবে পালন করা হচ্ছে তার কর্তব্য। আর যথাযথভাবে দায়িত্ব পালন করাকে বলা হয় কর্তব্যপরায়ণতা। ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরেই আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ও সুষ্ঠুভাবে পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অসহায়, দুস্থ মানবতার প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমাদের সব রকম সাহায্য সহায়তাদান করা আমাদের অবশ্য কর্তব্য। মহানবি (সা.) বলেছেন, "তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় ব্যবহার কর, তাহলে যিনি আসমানে আছেন (আল্লাহ) তিনি তোমাদের দয়া করবেন।" (তিরমিযি) মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা সুষ্ঠু ও আন্তরিকতার সাথে পালন করা জরুরি। অফিস আদালতে, খেত খামারে, কলকারখানায়, ব্যবসায় বাণিজ্যে তথা সকল ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করলে সমাজ এগিয়ে যাবে। উন্নয়ন ও সমৃদ্ধিতে দেশ ভরে যাবে। মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কাজেই স্ব স্ব দায়িত্ব কর্তব্য পালন করা প্রত্যেক মানুষের একান্ত কর্তব্য। পরিশেষে বলা যায়, উদ্দীপকে জনাব সাকিব সাহেবের যথাসময়ে অফিসে যাওয়া, সব কাজ সঠিকভাবে করা এবং অসহায় মানুষকে সাহায্য করা কর্তব্যপরায়ণতার বহিঃপ্রকাশ। আর মানবজীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperChapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার পরিচালনা করেন। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। এতে তাঁর স্ত্রী জামিলা মাঝেমধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।

Comilla · 2017

'জিকির' শব্দের অর্থ কী?
দেশপ্রেম বলতে কী বোঝায়?
উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দেশপ্রেম বলতে কী বোঝায়?

দেশপ্রেম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জিকির' শব্দের অর্থ কী?

'জিকির' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরাফাত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাতসহ ইসলামের অন্যান্য বিধানাবলি পালন করে থাকেন। কিন্তু উৎকোচ গ্রহণ ছাড়া তিনি অফিসের ফাইল সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম সাহেব বিষয়টি জানার পর মন্তব্য করলেন 'ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন'।

Comilla · 2017

সবর শব্দের অর্থ কী?
'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সবর শব্দের অর্থ কী?

সবর শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রফিক মিয়া দুর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলে। তাই স্বাভাবিকভাবে চলাফেরা ও আয় রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী পুত্র নিয়ে বেকায়দায় পড়লে বিশিষ্ট শিল্পপতি আরিফ চৌধুরী তাকে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন এবং তার প্রতি সদয় আচরণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। তাছাড়া তিনি তার সন্তানের পড়ালেখার খরচও বহন করার ঘোষণা দেন। কিন্তু প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের ক্ষতির কথা চিন্তা করে রফিক মিয়াকে কোনোরূপ ছাড় দেয় না। একটু ভুল হলেই তাকে উপহাস ও ব্যঙ্গ বিদ্রূপ করে। রফিক মিয়া কোনো প্রতিবাদ না করে নিরবে অশ্রু ঝরায়।

Dhaka · 2017

দেশপ্রেম কী?
জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।
প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দেশপ্রেম কী?

দেশপ্রেম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।