তাকওয়ার সোপানগুলো ব্যাখ্যা কর।
উত্তর: বিশিষ্ট ইসলামি দার্শনিক ইমাম গাযালি (র.)-এর মতে, তাকওয়ার ধাপ বা সোপান চারটি। যথা- ১. হারাম বর্জন করা অর্থাৎ শরিয়ত কর্তৃক হারাম ঘোষিত বিষয়গুলো; যেমন- মদ, সুদ, জুয়া ইত্যাদি বর্জন করা। ২. সন্দেহযুক্ত হালাল বর্জন করা; যেমন-বাজার থেকে গোশত কেনার পর জানা গেল বাজারে চোরাই গরুর মাংস বিক্রি হয়েছে এমন মাংস বর্জন করা। ৩. সন্দেহবিহীন হালাল বর্জন করা; যেমন- অধিক মূল্যবান পোশাক না পরা। ৪. ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী বস্তু বর্জন করা; যেমন- অধিক কামাই রোজগার করা। এ চারটি স্তরের প্রথম স্তরে উপনীত হওয়াকে মুমিন, দ্বিতীয় স্তরে সুলাহা, তৃতীয় স্তরে আতকিয়া এবং চতুর্থ স্তরে সিদ্দিকিন বলা হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
তাকওয়ার সোপানগুলো ব্যাখ্যা কর।
উত্তর