উদ্দীপকে খবিরের কর্মকাণ্ডের প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে খবিরের কর্মকাণ্ড দেশপ্রেমের পরিপন্থি। আখলাকে হামিদা তথা মানবজীবনের উত্তম গুণাবলির মধ্যে অন্যতম হলো দেশপ্রেম। মাতৃভূমি তথা দেশের প্রতি প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। দেশপ্রেম একটি মহৎ মানবিক গুণ। বলা হয়েছে- "স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ।" প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন। দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। অপরদিকে, যারা দেশকে ভালোবাসেন না, তারা চরম অকৃতজ্ঞ। তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদতস্বরূপ। - আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন। রাসুল (সা.) এ প্রসঙ্গে ইরশাদ করেন- "দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” (তিরমিযি) উদ্দীপকে আমরা দেখতে পাই খবির চোরাচালান কারবারীদের থেকে টাকার বিনিময়ে মাদক ও চোরাচালানের মালামাল দেশের অভ্যন্তরে প্রবেশে সহায়তা করেন। খবির দেশের সীমান্ত রক্ষার পরিবর্তে দেশদ্রোহী কাজে লিপ্ত। তার উক্ত কাজের প্রভাবে দেশ চরমভাবে ক্ষতির সম্মুখীন হবে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে খবিরের কর্মকাণ্ডের প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর