মমিন সাহেবের কর্মকাণ্ডকে ইসলামের পরিভাষায় কী বলা হয়? মানবজীবনে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মমিন সাহেবের কর্মকাণ্ডকে ইসলামের পরিভাষায় 'সবর' বলা হয়। মানবজীবনে সবরের গুরুত্ব অপরিসীম। সবর অর্থ ধৈর্যধারণ করা। দুঃখ এবং সুখে সীমালঙ্ঘন না করে সর্বাবস্থায় সংযত ও সংযমী আচরণ করাকে সবর বলে। আল্লাহর নৈকট্য লাভ: যারা সবর করেন, তারা যেমন মানুষের কাছে প্রিয়, তেমনি তারা আল্লাহর কাছেও প্রিয়। আল্লাহ তায়ালা বলেন-“আল্লাহ সবরকারীদের ভালোবাসেন।" (সূরা আলে ইমরান : ১৪৭) ইমানের পূর্ণতা লাভ: ইমানের ওপর অটল থাকার জন্য সবর অপরিহার্য। মহানবি (সা.) বলেন- “সবর ইমানের অর্ধাংশ।” (মিশকাত) উত্তম প্রতিদান লাভ: সবরকারীদের জন্য আল্লাহ তায়ালার কাছে অশেষ পুণ্য রয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “নিশ্চয়ই সবরকারীদের সবরের অগণিত প্রতিদান পুরাপুরিই দেওয়া হবে।" (সূরা আয-যুমার : ১০) জান্নাত লাভ: সবরের বদৌলতে জান্নাত লাভ করা যায়। যারা সবর করে আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাত দান করবেন। মহানবি (সা.) বলেন- "সবরের প্রতিদান তো জান্নাত।” (বায়হাকি) উদ্দীপকে মমিন সাহেবের একটি সন্তান মারা যায়। স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ঘূর্ণিঝড়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে। এরূপ পরিস্থিতিতেও মমিন সাহেব বিচলিত হননি। এরূপ দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদে বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকেন। তাই মমিন সাহেবের উক্ত কর্মকাণ্ডকে ইসলামের পরিভাষায় সবর বলা হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
মমিন সাহেবের কর্মকাণ্ডকে ইসলামের পরিভাষায় কী বলা হয়? মানবজীবনে এর গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর