রতন সাহেবকে উদ্দেশ্যে করে মমিন সাহেবের উদ্ধৃত 'খোদাভীতি'-এর অভাবে সমাজের কীরূপ পরিণতি হতে পারে? তা বিশ্লেষণ কর।
উত্তর: রতন সাহেবকে উদ্দেশ্য করে মমিন সাহেবের উদ্ধৃত 'খোদাভীতি' এর অভাবে সমাজে ভয়াবহ পরিণতি হতে পারে। খোদাভীতির আরবি প্রতিশব্দ হলো তাকওয়া। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। মানবসমাজে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া বা খোদাভীতির অভাবে সমাজে যে ভয়াবহ পরিণতি হতে পারে- পাপে নিমগ্ন থাকা: তাকওয়াবিহীন জীবন মানুষকে পাপের দিকে আকৃষ্ট ও ধাবিত করে। আল্লাহ তায়ালা বলেন- “নিশ্চয়ই কুপ্রবৃত্তি খারাপ কাজ করার জন্য নির্দেশ দেয়।" (সূরা ইউসুফ: ৫৩) তাকওয়ার অভাবে মানুষ আল্লাহর ইবাদত-বন্দেগি হতে দূরে সরে যায়, বিভিন্ন অন্যায়-অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ে। বিশৃঙ্খলাপূর্ণ জীবন: মানুষের জীবনে তাকওয়া না থাকলে তাদের মধ্যে কোনো রকম সংযম, শৃঙ্খলা থাকে না। আর যে সমাজের মানুষের মধ্যে তাকওয়ার অভাব, সে সমাজে নিয়মশৃঙ্খলা থাকে না। তাই তাকওয়াবিহীন জীবনও সমাজে বিশৃঙ্খলাপূর্ণ। মূল্যবোধের অবক্ষয় : যে ব্যক্তি ও সমাজে তাকওয়া নেই, সে ব্যক্তি ও সমাজে মূল্যবোধ থাকে না। আর মূল্যবোধহীন সমাজ মানুষের অকল্যাণই বয়ে আনে। উদ্দীপকের রতন সাহেব পাঁচ ওয়াক্ত নামায আদায় করে না, রোযা রাখে না। বিভিন্ন অপরাধমূলক কাজের সাতে জড়িত, যা মূলত তাকওয়ার অভাবের পরিণতি। তাকওয়া মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করে। সকল অন্যায়-অনাচার, অপরাধ থেকে বিরত রাখে। অতএব বলা যায়, শান্তি-শৃঙ্খলাপূর্ণ সুন্দর সমাজ গঠনে তাকওয়ার বিকল্প নেই।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
রতন সাহেবকে উদ্দেশ্যে করে মমিন সাহেবের উদ্ধৃত 'খোদাভীতি'-এর অভাবে স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর