যাকাতের ব্যাপারে রফিকের অবস্থানের কুফল বিশ্লেষণ কর।
উত্তর: যাকাতের ব্যাপারে রফিকের অবস্থান এর ফলে কবিরা গুনাহ হবে। এজন্য তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসলামের ফরজ কোনো বিষয় আদায় না করলে কবিরা গুনাহ আর অস্বীকার করলে কুফরি হবে। আমরা জানি, যাকাত দরিদ্রের অধিকার। ধনীদের অনুগ্রহ নয়। এটি ধনীদের ওপর ফরজ। আল্লাহ তায়ালা বলেন, وَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ অর্থ: "তাদের (ধনীদের) ধনসম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতের অধিকার রয়েছে।" (সূরা আয-যারিয়াত: ১৯) কেউ যদি সম্পদ জমা করে রাখে, প্রাপকের হক যথাযথভাবে আদায় না করে, তবে তাকে কঠোর আযাব ভোগ করতে হবে। এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে-"আর ধ্বংস ওইসব মুশরিকের জন্য, যারা যাকাত দেয় না, বরং তারা আখিরাত অস্বীকারকারী।" পবিত্র কুরআনে যাকাত না দেওয়ার পরিণাম সম্পর্কে বলা হয়েছে, "যারা সোনা-রুপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না (এখানে যাকাত অর্থে) তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তা আস্বাদন কর।" (সূরা আত-তাওবা: ৩৪-৩৫) হাদিস শরিফেও যাকাত আদায় না করার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে বলা হয়েছে যার সারসংক্ষেপ হলো- যাকাত অনাদায়কারীকে কিয়ামতের দিন বিষধর সাপ গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যে সাপ তাকে ধ্বংস করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার জমানো সম্পদ, যা তুমি যাকাত আদায় করনি। উদ্দীপকের রফিক সাহেব যাকাত প্রদান করেন না, এমনকি সামর্থ্য থাকা সত্ত্বেও। যদিও তিনি সালাত, সাওম ও হজ পালন করেন। তার এরূপ কাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এজন্য রফিক সাহেবের উচিত সালাত, সাওম পালনের পাশাপাশি যথাযথভাবে যাকাত প্রদান করা।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
যাকাতের ব্যাপারে রফিকের অবস্থানের কুফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর