পাঠ্যপুস্তকের আলোকে যুবকদের আচরণ চিহ্নিতপূর্বক এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: যুবকদের আচরণে 'ইহসান' প্রকাশিত হয়েছে। ইহসান অর্থ সুন্দর করা। আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাকে ইহসান বলে। উদ্দীপকে যুবকেরা রাস্তায় আহত হয়ে পড়া হাসান সাহেবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পৌছে দেন। তাদের উক্ত কাজটি ইহসানের অন্তর্ভুক্ত। আর ইহসানের সামাজিক প্রভাব সুদূরপ্রসারী। ইহসান সমাজ থেকে অন্যায়-অনাচার বিদূরিত করে, অত্যাচারীকে অত্যাচারমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিবৃত্ত করে। সমাজে সকল প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির সমস্ত দুয়ার বন্ধ করে দেয় এবং সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। ইহসান করার ফলে সমাজের সকল মানুষই পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। পরস্পর পরস্পরের প্রতি আন্তরিকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এবং এর মাধ্যমে একে অপরের সাথে নিবিড় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা প্রদর্শন করে। বিপদে-আপদে, সুখে-দুঃখে সবাই সবার পাশে থেকে এক সৌহার্দ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের যুবকদের আচরণ অর্থাৎ ইহসান এর প্রভাবে শান্তিময়, সৌহার্দপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে ওঠে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে যুবকদের আচরণ চিহ্নিতপূর্বক এর সামাজিক প্রভাব বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর