শেয়ারFacebookWhatsApp

রাবেয়ার আলাপচারিতায় সামাজিক আচরণের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের 'গিবত' দিকটি ফুটে উঠেছে। 'গিবত' আরবি শব্দ। যার অর্থ পরনিন্দা, কুৎসা রটনা করা, কারও পিছনে তার দোষত্রুটি প্রকাশ করা ইত্যাদি। পরিভাষায়, মুখে, লেখনিতে, ইশারা-ইঙ্গিতে কিংবা চিত্রলেখা, কার্টুন এঁকে বা অন্য কোনো দোষত্রুটির কথা কারও অগোচরে তার সম্পর্কে আলোচনা করা, যা শুনলে সে মনে কষ্ট ও দুঃখ পায় তাকে গিবত বলে। গিবত দ্বারা অন্যদের হীন প্রতিপন্ন করার প্রবৃত্তির প্রকাশ ঘটে। তাদের অনুপস্থিতির সুযোগে তাদের মানসম্মান-মর্যাদাকে ক্ষুণ্ণ করার প্রবল ইচ্ছাই এতে কাজ করে। এর মাধ্যমে গিবতকারীর হীন মানসিকতা, নীচতা ও কুপ্রবৃত্তির পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, গ্রাম্য মাতাব্বর বাহরুল আলমের স্ত্রী রাবেয়া একদিন আলাপচারিতায় তাকে জানান, পাশের বাড়ির আল-আমিনের মায়ের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চলাফেরা ভালো নয়। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, রাবেয়ার আলাপচারিতায় সামাজিক আচরণের 'গিবত' দিকটি ফুটে ওঠেছে।

HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল

রাবেয়ার আলাপচারিতায় সামাজিক আচরণের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বাহরুল আলম একজন গ্রাম্য মাতব্বর। তাঁর স্ত্রী রাবেয়া একদিন স্বামীর সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির আল-আমিনের মায়ের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চলাফেরা ভালো নয়। বাহরুলের ছেলে রূপম ও তার বন্ধু আলাল প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করে ধরা পড়ার অভিযোগ আসে এবং এর বিচারের ভার তার ওপরই পড়ে। তিনি সালিশে রূপম এবং আলালকে একই শাস্তি দিলেন।

উত্তর

পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দমূলক নিবিড় সম্পর্ক বা বন্ধনকে ভ্রাতৃত্ব বা উখুওয়াত বলা হয়।

উত্তর

ইসলামি সংস্কৃতিতে উন্নত নৈতিকতাকে মুমিনের অনিবার্য গুণ হিসেবে বিবেচনা করা হয়। রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজের জন্য অধিক লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেছেন, "আল্লাহর ভয় আর উত্তম চরিত্র।” (তিরমিযি) তিনি আরও বলেন, সত্যিকার মুমিন তারাই, যাদের চরিত্র সুন্দর। নিশ্চয়ই কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যে জিনিস সবচেয়ে বেশি ভারী হবে তা হলো উত্তম চরিত্র। তাই বলা যায়, নৈতিকতা অনেকাংশেই ইসলামি সংস্কৃতির ওপর নির্ভরশীল এবং নৈতিকতা ব্যতীত ইসলামকে কল্পনাও করা যায় না। এজন্য ইসলামি সংস্কৃতিকে নৈতিকতার রক্ষাকবচ বলা হয়।

উত্তর

উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের 'গিবত' দিকটি ফুটে উঠেছে। 'গিবত' আরবি শব্দ। যার অর্থ পরনিন্দা, কুৎসা রটনা করা, কারও পিছনে তার দোষত্রুটি প্রকাশ করা ইত্যাদি। পরিভাষায়, মুখে, লেখনিতে, ইশারা-ইঙ্গিতে কিংবা চিত্রলেখা, কার্টুন এঁকে বা অন্য কোনো দোষত্রুটির কথা কারও অগোচরে তার সম্পর্কে আলোচনা করা, যা শুনলে সে মনে কষ্ট ও দুঃখ পায় তাকে গিবত বলে। গিবত দ্বারা অন্যদের হীন প্রতিপন্ন করার প্রবৃত্তির প্রকাশ ঘটে। তাদের অনুপস্থিতির সুযোগে তাদের মানসম্মান-মর্যাদাকে ক্ষুণ্ণ করার প্রবল ইচ্ছাই এতে কাজ করে। এর মাধ্যমে গিবতকারীর হীন মানসিকতা, নীচতা ও কুপ্রবৃত্তির পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, গ্রাম্য মাতাব্বর বাহরুল আলমের স্ত্রী রাবেয়া একদিন আলাপচারিতায় তাকে জানান, পাশের বাড়ির আল-আমিনের মায়ের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চলাফেরা ভালো নয়। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, রাবেয়ার আলাপচারিতায় সামাজিক আচরণের 'গিবত' দিকটি ফুটে ওঠেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বাহরুল সাহেবের কর্মকাণ্ডটি যৌক্তিক। কারণ তার কর্মকাণ্ডে আদল বা ন্যায়বিচারের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় বাহরুল সাহেবের কর্মকাণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদল অর্থ ন্যায়বিচার। ইসলামি পরিভাষায়, ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী যথাযথভাবে আল্লাহর হক আদায় এবং মানবসমাজে যার যা প্রাপ্য, তাকে তা পুরাপুরি প্রদান করার নাম আদল। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সমাজে যখন কোনো অপরাধ হয় তখন বিচারক সমাজের প্রভাবশালী ও আত্মীয়স্বজন ইত্যাদি বিবেচনা করে যদি অপরাধীর প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করে অথবা ন্যায়বিচার প্রতিষ্ঠা না করে তখন সে সমাজে অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। কারণ মানুষ তখন ভাবে তিনি অপরাধ করলেও তার রেহাই বা মুক্তি পাওয়ার উপায় আছে তাই তিনি নিজেকে আরও বেশি অপরাধে জড়িয়ে ফেলেন ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়। আর যদি সমাজে আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয় তাহলে সমাজ থেকে যেকোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড খুব সহজেই দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ ন্যায়বিচার কার্যকরণের মাধ্যমে অপরাধীর ও অন্যান্যদের মনে অপরাধের শাস্তির ব্যাপারে ভীতি সঞ্চার হয়। ফলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। ন্যায়বিচার বা আদল প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, "আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার কর আর তখন তোমরা আদলের সাথে বিচার করবে।" (সূরা নিসা: ৫৮) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।" (সূরা আন-নূর: ২)। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বাহরুল, সাহেবের কাজে আদল বা ন্যায়বিচার প্রকাশ পেয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আদলের ভূমিকা অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperChapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার পরিচালনা করেন। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। এতে তাঁর স্ত্রী জামিলা মাঝেমধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।

Comilla · 2017

ক
'জিকির' শব্দের অর্থ কী?
খ
দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দেশপ্রেম বলতে কী বোঝায়?

দেশপ্রেম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জিকির' শব্দের অর্থ কী?

'জিকির' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরাফাত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাতসহ ইসলামের অন্যান্য বিধানাবলি পালন করে থাকেন। কিন্তু উৎকোচ গ্রহণ ছাড়া তিনি অফিসের ফাইল সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম সাহেব বিষয়টি জানার পর মন্তব্য করলেন 'ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন'।

Comilla · 2017

ক
সবর শব্দের অর্থ কী?
খ
'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ
ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সবর শব্দের অর্থ কী?

সবর শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রফিক মিয়া দুর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলে। তাই স্বাভাবিকভাবে চলাফেরা ও আয় রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী পুত্র নিয়ে বেকায়দায় পড়লে বিশিষ্ট শিল্পপতি আরিফ চৌধুরী তাকে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন এবং তার প্রতি সদয় আচরণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। তাছাড়া তিনি তার সন্তানের পড়ালেখার খরচও বহন করার ঘোষণা দেন। কিন্তু প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের ক্ষতির কথা চিন্তা করে রফিক মিয়াকে কোনোরূপ ছাড় দেয় না। একটু ভুল হলেই তাকে উপহাস ও ব্যঙ্গ বিদ্রূপ করে। রফিক মিয়া কোনো প্রতিবাদ না করে নিরবে অশ্রু ঝরায়।

Dhaka · 2017

ক
দেশপ্রেম কী?
খ
জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।
গ
প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দেশপ্রেম কী?

দেশপ্রেম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রাবেয়ার আলাপচারিতায় সামাজিক আচরণের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর। | Prosthuti