উদ্দীপকে বিশেষ একটি গুণের অধিকারী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার পাত্র- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সূরা আল-হুজুরাতের ১৩নং আয়াতে যে বিশেষ গুণের কথা বলা হয়েছে তা হলো 'তাকওয়া'। আল্লাহর নিকট তাকওয়ার মূল্য অত্যধিক। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে যে, আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা লাভের মানদণ্ড হলো ব্যক্তির তাকওয়া। যেমন আল্লাহর ঘোষণা- “নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।” (সূরা হুজুরাত : ১৩) পবিত্র কুরআনের এ বাণী থেকে বোঝা যায়, ধন-সম্পদ, শক্তি-ক্ষমতা, গাড়ি-বাড়ি থাকলেই মানুষ আল্লাহর নিকট মর্যাদা লাভ করতে পারে না, বরং যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারেন সে-ই আল্লাহর নিকট বেশি মর্যাদাবান। তাকওয়ার গুণই মানুষের ইহকালীন-পরকালীন জীবনে সামগ্রিক সাফল্য বয়ে আনে। এ মর্মে আল্লাহ বলেন- "নিশ্চয়ই তাকওয়াবানদের জন্য রয়েছে সফলতা।” (সূরা নাবা : ৩১) উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীতে সাদা-কালো, ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত, ছোট-বড়, জমিদার-ভূমিহীন, বুদ্ধিজীবী-শ্রমজীবী ইত্যাদি বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। বিশেষ একটি গুণের অধিকারী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার পাত্র। অতএব বলা যায়, বিশেষ একটি গুণের অধিকারী মানুষ বলতে মুত্তাকিদের বুঝানো হয়েছে। আর মুত্তাকিদের মর্যাদা মহান আল্লাহর নিকট সর্বাধিক।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে বিশেষ একটি গুণের অধিকারী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর