উদ্দীপকে উল্লিখিত মানুষের সামাজিক গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে তাকওয়াবান ব্যক্তিকে সবচেয়ে বেশি মর্যাদার পাত্র বলা হয়েছে। প্রশ্নালোকে মুত্তাকিদের সামাজিক গুরুত্ব তুলে ধরা হলো- সুষ্ঠু সমাজ গঠনের উপাদান: একটি সুষ্ঠু সমাজ গঠনে যেসব গুণ বৈশিষ্ট্য উপাদান প্রয়োজন একজন তাকওয়া অবলম্বনকারীর মধ্যে তা পূর্ণমাত্রায় বিদ্যমান রয়েছে। মুত্তাকি ব্যক্তি মিথ্যা বলে না, প্রতারণা করে না। তাই তাকওয়ার কারণে অতি সহজেই সুন্দর ও নৈতিক সমাজ গড়ে ওঠে। সামাজিক শৃঙ্খলা ও মূল্যবোধ: কার্যক্রম বা আচার-আচরণে আন্তরিকতা না থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না। মুত্তাকি ব্যক্তি সবসময় বিনয়ী ও ধৈর্যশীল হয়ে থাকেন এবং সমাজের সকল শৃঙ্খলা ও মূল্যবোধ মেনে চলেন। ফলে সামাজিক শৃঙ্খলা ও মূল্যবোধ গড়ে ওঠে। সমাজ উন্নয়ন ও কর্তব্যপরাণতা: একজন মুত্তাকি ব্যক্তি নিজ কর্তব্যের ব্যাপারে সর্বদা সচেতন থাকেন এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। পারস্পরিক আস্থা: সমাজে তাকওয়া অবলম্বন না করলে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাওয়ার মাধ্যমে আমানতদারিতা বজায় থাকে। ফলে পারস্পরিক আস্থার জায়গাটা সুন্দর থাকে। উদ্দীপকে যে বিশেষ গুণের অধিকারী মানুষকে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার পাত্র বলা হয়েছে তারা হলেন মুত্তাকি ব্যক্তি। সমাজে শান্তি, শৃঙ্খলা, ন্যায়বিচার, ন্যায়নীতি প্রতিষ্ঠায় তাই তাকওয়ার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানুষের সামাজিক গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর