উদ্দীপকে উল্লিখিত রাফি কোন ইবাদত পালন করে? তার ফজিলত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাফি ফরজ ইবাদত সালাত পালন করছে। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা দরূদ ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আহকাম আরকানসহ নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত সময়ে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এছাড়া জুমআর নামায, ঈদের নামায, বিতরের নামায ও তারাবির নামায আদায় করাও আবশ্যক। সালাত মুমিনের পরিচায়ক। আল্লাহ তায়ালা এজন্য মুমিনদের বলেছেন, "তোমরা সালাত কয়েম কর এবং যাকাত দাও।" (সূরা বাকারা: ৪৩) তিনি আরও বলেছেন, "তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।" (সূরা বাকারা: ৪৩) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সালাত হলো জান্নাতের চাবি।" (মিশকাতুল সালাবিহ) তিনি আরও বলেছেন, "সালাত হলো মুমিনের জন্য মিরাজস্বরূপ।” (ইবনে মাজাহ) সালাত ত্যাগ করা কুফর। এ ব্যাপারে আল্লাহ বলেন, "তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া কোনো কারণ নেই যে, তারা আল্লাহ ও তাঁর রাসুলের সাথে কুফরি করছে। আর তারা সালাতে অলসতার সাথে আসে এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ ব্যয় করে।" (সূরা তাওবা: ৫৪) মহানবি (সা.) আরও বলেন, "মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামায ছেড়ে দেওয়া।" (ইবনে মাজাহ) উদ্দীপকে রাফি প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি ইবাদত পালন করে যে ইবাদতের সম্পর্কে তার বাবা বলে, এটি মুসলিম ও কাফিরের মধ্যে পার্থক্যকারী। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, রাফি সালাত পালন করেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাফি কোন ইবাদত পালন করে? তার ফজিলত ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর