শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালনের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। ইসলামি শরিয়তে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতিও স্ত্রীর তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। পরিবারের শান্তিশৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত, সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবাশুশ্রুষা করা। স্বামী অসুস্থ হলে তার যত্ন নেওয়া। স্ত্রী সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে এবং সকল বিষয়ের তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করবে। মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা, তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব কাইয়ুম' সাহেবের স্ত্রী অসুস্থ স্বামীর সেবাশুশ্রুষা করার মাধ্যমে স্বামীর প্রতি কর্তব্য পালন করেছেন। তাই তার কাজে স্বামীর অধিকার আদায়ের বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়।

HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে কীসের ইঙ্গিত প…

উদ্দীপক

জনাব কাইয়ুম সাহেব দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন। তার স্ত্রী আসমা নিজ হাতে তাকে সময়মতো খাওয়ানো, গোসল করানো ও অন্যান্য সেবা-শুশ্রুষা করেন। এতে তিনি কষ্টবোধ করেন না। অন্যদিকে, জনাব মোশাররফ হোসেনের একমাত্র ছেলে জীম লেখাপড়া শেষ করে শহরে একটা প্রতিষ্ঠানে চাকরিরত আছে। জীম প্রতিনিয়ত বৃদ্ধ পিতা-মাতার খোঁজখবর নেয় এবং প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে যেয়ে খাবার, ওষুধ এবং অন্যান্য সকল ব্যবস্থাপনা করে আসে।

Dhaka · 2025

উত্তর

মানবসভ্যতার প্রাচীনতম সংগঠন হলো পরিবার।

উত্তর

ইসলাম আপনজন তথা আত্মীয়স্বজনের অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছে। আত্মীয়স্বজনের মিরাসী অধিকারসমূহ যথাযথভাবে আদায় করার জন্য ইসলাম নির্দেশ দেয়। আল্লাহ তায়ালা বলেন, "তোমরা আত্মীয়স্বজনের প্রাপ্য দিয়ে দাও।” (সূরা বনি ইসরাইল: ২৬) আল্লাহ তায়ালা আরও বলেন, "তারাই সত্যিকার ধর্মপরায়ণ ব্যক্তি, যারা মহান আল্লাহ পাকের মহব্বতে আত্মীয়স্বজনকে ধনসম্পদ দান করে।" (সূরা আল-বাকারা: ১৭৭) - মৃত নিকটাত্মীয়ের সম্পদে অপর আত্মীয়ের হক (প্রাপ্য) নির্ধারিত আছে। তাই বলা যায়, আপনজন বা নিকটাত্মীয়দের অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহ তায়ালা তাগিদ দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালনের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। ইসলামি শরিয়তে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতিও স্ত্রীর তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। পরিবারের শান্তিশৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত, সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবাশুশ্রুষা করা। স্বামী অসুস্থ হলে তার যত্ন নেওয়া। স্ত্রী সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে এবং সকল বিষয়ের তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করবে। মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা, তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব কাইয়ুম' সাহেবের স্ত্রী অসুস্থ স্বামীর সেবাশুশ্রুষা করার মাধ্যমে স্বামীর প্রতি কর্তব্য পালন করেছেন। তাই তার কাজে স্বামীর অধিকার আদায়ের বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব মোশাররফের ছেলে জীমের কর্মে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য পালনের দৃষ্টান্ত ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের পরই পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, "তোমার প্রতিপালক আদেশ দিয়েছে যে, কেবলমাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।" (সূরা বনি ইসরাইল: ১৭-২৩) পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদের বিশেষভাবে সেবাযত্ন করা প্রয়োজন। পিতামাতার অসুখ-বিসুখ হলে সন্তানকে যত্নসহকারে সেবা-শুশ্রুষা করতে হবে। তাদের সকল প্রয়োজন পূরণের ব্যবস্থা করতে হবে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সকল প্রয়োজন পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, "যদি পিতামাতার একজন কিংবা উভয়ে তোমার সামনে বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক 'উহ' শব্দটিও উচ্চারণ করবে না এবং তাদেরকে তিরস্কার করো না।" (সূরা বনি ইসরাইল: ২৩) পিতামাতার সেবার গুরুত্ব সম্পর্কে মহানবি (সা.) বলেন, "সে ধ্বংস - হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। বলা হলো হে আল্লাহর রাসুল (সা.) কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার পিতামাতার দুইজনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না।" (সহিহ মুসলিম) উদ্দীপকের জীম বৃদ্ধ পিতামাতার নিয়মিত খোঁজখবর নেয়, তাদের খাবার, ওষুধ এবং অন্য সকল ব্যবস্থাপনা করেন। এর দ্বারা তিনি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য পালন করেছেন। পিতামাতার প্রতি সন্তানের এমন দায়িত্ব পালনের মাধ্যমে পরিবার যেমন সুখের হয়, তেমনি সমাজেও এর প্রভাবে শান্তি বিরাজ করে। কেননা একটি সুন্দর পরিবারে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকল সন্তানদের উচিত, ইসলাম প্রদত্ত পিতামাতার অধিকারগুলো যথাযথ আদায় করবে। তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যাবে।
HSCIslamic Studies 1st PaperChapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকে। ফলে সোহাগ তার দাদীর কাছে লালিত-পালিত হয়। কিন্তু দাদী বৃদ্ধ হওয়ার কারণে সোহাগের প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করতে অপারগ। ফলে সোহাগ নিজের মত করেই বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। এলাকার সবাই বলে 'পরিবারের কারণেই সোহাগের এই অবস্থা'।

Comilla · 2017

ক
প্রথম মানব কে?
খ
'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।
গ
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথম মানব কে?

প্রথম মানব কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার মায়ের অপারেশন করাতে হবে, খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা। রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা বললো চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন কর।

Comilla · 2017

ক
মোহরানা কার অধিকার?
খ
'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোহরানা কার অধিকার?

মোহরানা কার অধিকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল হাকিম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। পড়ালেখা শেষে তার ছোট ভাই আব্দুল হালিম চাকরিতে যোগদান করার পর নিজে বিয়ে করে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে ও তাকে দামি উপহার কিনে দেয়। একদিন হাকিম সাহেব অসুস্থ হয়ে পড়লে হালিম তার মাকে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে বলে নিজে চাকরিতে চলে যায়। হাকিম সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হলে সে ব্যস্ততার কথা বলে তাকে দেখতেও যায়নি। এ জন্য তার মা তাকে বকাবকি করলে সে স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়। তখন মা বলেন, হালিমের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।

Dhaka · 2017

ক
পরিবার কী?
খ
"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবার কী?

পরিবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যাপ্রথম মানব কে?উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।মোহরানা কার অধিকার?আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।পরিবার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।