নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে ইসলামে সদকার সমতুল্য বলে অভিহিত করা হয়। বুখারি শরিফে বর্ণিত আছে, মহানবি (স) বলেন, "কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে বা শস্য বপন করে আর সেখানে থেকে যদি কোনো মানুষ- বা পাখি কিংবা কোনো জীবজন্তু কিছু ভক্ষণ করে তাহলে তা সে ব্যক্তির জন্য সদকায় পরিণত হবে।" এমনকি তা থেকে যদি কোনো কিছু চুরি যায় অথবা তার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাণী কোনো রকমের উপকার লাভ করে তাও সদকাহ হিসেবে বিবেচিত হবে। ইসলামে গাছপাল ও ফসল জন্মানো প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে বলা হয়েছে। জীবজন্তুর সেবা করলে আল্লাহ অনেক কঠিন গুনাহ ক্ষমা করে দেন। চেতনাসম্পন্ন পদার্থের মতো অচেতন ও জড় বস্তুর প্রতিও সদয় হতে হবে। বিনা প্রয়োজনে এগুলো বিনষ্ট বা আঘাত করা যাবে না। সমাজ জীবনে মানুষ যেমন পরস্পর নির্ভরশীল তেমনি সে সমাজের অন্যান্য প্রাণী ও জড় জগতের উপরও নির্ভরশীল। একমাত্র মানুষের প্রয়োজনেই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তাই এসবের উপর খিদমত বা সেবা যত্নের বিশেষ গুরুত্ব রয়েছে। উদ্দীপকে নাজমুন অসহায় ইয়াতিমদের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। যা সৃষ্টির সেবা বা হাক্কুল ইবাদ নামে অভিহিত হয়। ইসলামে একে সদকার দৃষ্টিকোন থেকেও দেখা হয়। যা খিদমতে খালক বলে পরিচিত।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর