শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব সিরাজের আচরণে কোন কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে? ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।

উত্তর: জনাব সিরাজের আচরণে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে। কেননা মহানবি (সা.) বলেছেন- “তোমাদের মধ্যে তারাই উত্তম যারা স্ত্রীদের নিকট উত্তম।” স্ত্রীর সাথে স্বামীর সদাচরণ করা অবশ্য কর্তব্য। কারণ স্ত্রী তার সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে। সন্তান লালন-পালন করে, ঘর সংসার দেখাশোনা করে। এমনকি অনেকে স্বামীর ব্যবসা এবং কৃষিকাজেও সরাসরি অংশগ্রহণ করে। তাছাড়া স্বামীর অসুস্থতায় সেবা করে, বিপদে সাহায্য করে। যদি স্ত্রী কখনো অনিচ্ছাকৃতভাবে কিংবা ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তবে স্বামী তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন এবং সংশোধন করে দেবেন। স্ত্রীর কোনো ত্রুটি হলে সেদিকে না তাকিয়ে তার সদগুণের দিকে তাকিয়ে স্বামীকে খুশি হতে হবে। এ মর্মে আল্লাহর নির্দেশ, “তোমরা যদি তাদের অপছন্দ কর, তাহলে এ হবে যে, তোমরা একটা জিনিসকে অপছন্দ করছ অথচ আল্লাহ তার মধ্যে বিপুল কল্যাণ নিহিত রেখে দেবেন।” (সূরা আন-নিসা : ১৯) মহানবি (সা.) বলেছেন, “যদি স্ত্রীর কোনো ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়, তবে অন্য ব্যবহারে খুশি হবে।” (মুসলিম : ১৪৬৯) আল্লাহ তায়ালা বলেন, “তবে তোমরা যদি তাদের ক্ষমা কর, তাদের ওপর জোরজবরদস্তি না কর এবং তাদের দোষত্রুটি ক্ষমা করে দাও, তাহলে জেনে রেখ- আল্লাহ নিজেই বড় ক্ষমাশীল ও দয়াবান।” (সূরা আত-তাগাবুন : ১৪) সেজন্য স্ত্রীর সাথে সদাচরণ করা স্বামীর কর্তব্য। উদ্দীপকে জনাব সিরাজ তার স্ত্রীর সাথে ঝগড়া করেন। তিনি নিজে দামি ও সুন্দর পোশাক পড়লে স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। তার এ আচরণে বুঝা যায় তিনি স্ত্রীর প্রতি কর্তব্য পালনের বিষয়টি লঙ্ঘণ করেছেন।

HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল

উদ্দীপকে জনাব সিরাজের আচরণে কোন কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে? ইসলামের দৃ…

উদ্দীপক

জনাব সিরাজ তার স্ত্রী আফরোজা খানমের সাথে প্রায়ই ঝগড়া করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। পক্ষান্তরে, আফরোজা খানম সাধ্যমতো স্বামীর সেবাযত্ন করেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন।

উত্তর

মোহরানা স্ত্রীর অধিকার।

উত্তর

“তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।”— এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে। তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।

উত্তর

জনাব সিরাজের আচরণে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে। কেননা মহানবি (সা.) বলেছেন- “তোমাদের মধ্যে তারাই উত্তম যারা স্ত্রীদের নিকট উত্তম।” স্ত্রীর সাথে স্বামীর সদাচরণ করা অবশ্য কর্তব্য। কারণ স্ত্রী তার সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে। সন্তান লালন-পালন করে, ঘর সংসার দেখাশোনা করে। এমনকি অনেকে স্বামীর ব্যবসা এবং কৃষিকাজেও সরাসরি অংশগ্রহণ করে। তাছাড়া স্বামীর অসুস্থতায় সেবা করে, বিপদে সাহায্য করে। যদি স্ত্রী কখনো অনিচ্ছাকৃতভাবে কিংবা ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তবে স্বামী তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন এবং সংশোধন করে দেবেন। স্ত্রীর কোনো ত্রুটি হলে সেদিকে না তাকিয়ে তার সদগুণের দিকে তাকিয়ে স্বামীকে খুশি হতে হবে। এ মর্মে আল্লাহর নির্দেশ, “তোমরা যদি তাদের অপছন্দ কর, তাহলে এ হবে যে, তোমরা একটা জিনিসকে অপছন্দ করছ অথচ আল্লাহ তার মধ্যে বিপুল কল্যাণ নিহিত রেখে দেবেন।” (সূরা আন-নিসা : ১৯) মহানবি (সা.) বলেছেন, “যদি স্ত্রীর কোনো ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়, তবে অন্য ব্যবহারে খুশি হবে।” (মুসলিম : ১৪৬৯) আল্লাহ তায়ালা বলেন, “তবে তোমরা যদি তাদের ক্ষমা কর, তাদের ওপর জোরজবরদস্তি না কর এবং তাদের দোষত্রুটি ক্ষমা করে দাও, তাহলে জেনে রেখ- আল্লাহ নিজেই বড় ক্ষমাশীল ও দয়াবান।” (সূরা আত-তাগাবুন : ১৪) সেজন্য স্ত্রীর সাথে সদাচরণ করা স্বামীর কর্তব্য। উদ্দীপকে জনাব সিরাজ তার স্ত্রীর সাথে ঝগড়া করেন। তিনি নিজে দামি ও সুন্দর পোশাক পড়লে স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। তার এ আচরণে বুঝা যায় তিনি স্ত্রীর প্রতি কর্তব্য পালনের বিষয়টি লঙ্ঘণ করেছেন।

উত্তর

উদ্দীপকে আফরোজা খানমের কর্মকাণ্ডে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালিত হয়েছে। ইসলামি পারিবারিক জীবনব্যবস্থায় এর গুরুত্ব অপরিসীম। স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব-কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কতকগুলো দায়িত্ব রয়েছে। সেগুলো হলো- পরিবারের শান্তি-শৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহর ঘোষণা, “পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব করবে।” (সূরা আন-নিসা : ৩৪) স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নফল ইবাদত ছেড়ে দিতে হলে তাও করতে হবে। স্বামীর সামনে গোমরা মুখে না থেকে স্বামীকে উদার হৃদয়ে বরণ করে নিতে হবে। স্বামী যতই ক্লান্ত- শ্রান্ত হয়ে ঘরে ফিরে আসুক না কেন এবং তার হৃদয় যত বড় দুঃখ-কষ্ট ও ব্যর্থতায় ভারাক্রান্ত হোক না কেন স্ত্রীর মুখের অকৃত্রিম ভালোবাসাপূর্ণ হাসি দেখতে পেলে সে তার সবকিছুই নিমিষেই ভুলে যেতে পারে। আর স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে। রাসুল (সা.) বলেন, “যে স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে।" স্ত্রীর সতীত্ব স্বামীর পবিত্র আমানত, কোনো অবস্থাতেই স্ত্রী তা বিনষ্ট করতে পারবে না। স্ত্রী কখনো স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। নিজ রূপ-লাবণ্য অন্যকে প্রদর্শন করবে না। মহান আল্লাহ ঘোষণা করেন, “তোমরা নিজ গৃহে অবস্থান কর, আদিম জাহিলিয়া যুগের নারীদের মতো সাজসজ্জা করে ঘরের বাইরে বের হইও না।” (সূরা আহযাব : ৩৩) স্বামীর ধন-সম্পদকে নিজের নিকট গচ্ছিত আমানত মনে করে আন্তরিকতার সাথে তার হিজাজত করবে এবং কখনো অপচয় করবে না। স্বামীর প্রতি সহানুভূতি প্রকাশ করা স্ত্রীর একান্ত কর্তব্য। স্বামীর গোপনীয়ত রক্ষা করতে হবে। এগুলো তার নিকট আমানত। সুখে-দুঃখে সর্বাবস্থায় স্বামীর প্রতি সানন্দে কৃতজ্ঞতা প্রকাশ করা স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর আরও অনেক কর্তব্য রয়েছে। এসব যথাযথভাবে পালনের মাধ্যমে সংসারের স্বর্গীয় সুখ ধরা দিবে। তবে মনে রাখতে হবে, শরিয়তবিরোধী স্বামীর আদেশ মানা যাবে না ।
HSCIslamic Studies 1st PaperChapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকে। ফলে সোহাগ তার দাদীর কাছে লালিত-পালিত হয়। কিন্তু দাদী বৃদ্ধ হওয়ার কারণে সোহাগের প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করতে অপারগ। ফলে সোহাগ নিজের মত করেই বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। এলাকার সবাই বলে 'পরিবারের কারণেই সোহাগের এই অবস্থা'।

Comilla · 2017

ক
প্রথম মানব কে?
খ
'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।
গ
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথম মানব কে?

প্রথম মানব কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার মায়ের অপারেশন করাতে হবে, খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা। রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা বললো চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন কর।

Comilla · 2017

ক
মোহরানা কার অধিকার?
খ
'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোহরানা কার অধিকার?

মোহরানা কার অধিকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল হাকিম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। পড়ালেখা শেষে তার ছোট ভাই আব্দুল হালিম চাকরিতে যোগদান করার পর নিজে বিয়ে করে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে ও তাকে দামি উপহার কিনে দেয়। একদিন হাকিম সাহেব অসুস্থ হয়ে পড়লে হালিম তার মাকে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে বলে নিজে চাকরিতে চলে যায়। হাকিম সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হলে সে ব্যস্ততার কথা বলে তাকে দেখতেও যায়নি। এ জন্য তার মা তাকে বকাবকি করলে সে স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়। তখন মা বলেন, হালিমের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।

Dhaka · 2017

ক
পরিবার কী?
খ
"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবার কী?

পরিবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যাপ্রথম মানব কে?উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।মোহরানা কার অধিকার?আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।পরিবার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।