ইয়াছিনের পরিবারটি কোন ধরনের? এর গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: ইয়াছিনের পরিবার ইসলামি পরিবার। ইসলামি পরিবারে প্রত্যেক সদস্য অপর সদস্যের জন্য আল্লাহ নির্ধারিত কিছু দায়িত্ব পালন করেন। যা ইয়াছিনের পরিবারে লক্ষ করা যায়। ইয়াছিনের পরিবারটি ইসলামি পরিবার। কারণ তার পরিবারের সদস্যরা সব কাজে পরস্পরের সহযোগী এবং সবাই ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলে। যে পরিবার ইসলামি আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠে ইসলামি শরিয়ত মতে পরিচালিত হয় এবং যার সব সদস্যই মুসলিম তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের সদস্যরা ইসলামি বিধিবিধানের পূর্ণ অনুশীলন করে। তারা একে অপরের সহযোগী হয় এবং সবার কল্যাণকামী হয়। এছাড়া ইসলামি পরিবার সুষ্ঠু, সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জাতি গঠনের মূলভিত্তি। ইসলামি পরিবার, নারী- পুরুষকে কুপ্রবৃত্তি, পশুবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, ব্যভিচার থেকে মুক্ত রেখে পঙ্কিল জীবনের অভিশাপ থেকে রক্ষা করে। ইসলামি পরিবার ব্যক্তির জন্য পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সুখী, সুন্দর শান্তির নিবাস তৈরির নিশ্চয়তা প্রদান করে। অনুরূপ চিত্র ইয়াছিনের পরিবারে পরিস্ফুটিত হয়েছে বিধায় তার পরিবারটি ইসলামি পরিবার হিসেবে গণ্য করা যায়।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
ইয়াছিনের পরিবারটি কোন ধরনের? এর গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর