শেয়ারFacebookWhatsApp

জনাব হাসান ও মিসেস হাসান কী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদের অধিকার আদায় তথা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ইসলামি শরিয়তের বিধানমতে, সন্তান জন্মদানের পর পিতামাতাকে তার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সন্তানকে শিষ্টাচার, ভদ্রতা-নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সততার শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতা সন্তানকে সমাজ ও রাষ্ট্রের প্রথা, আইনকানুন, প্রশংসনীয় ও মানবিক গুণাবলি ইত্যাদি শিক্ষা দেবে। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। পিতামাতার কাছ থেকে এসব শিক্ষা পাওয়া সন্তানের অধিকার; যে অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে জনাব হাসান ও মিসেস হাসান। উদ্দীপকের জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদকে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেননি। এছাড়া সে পরিবার থেকে আদব-কায়দা ও শিষ্টাচারের শিক্ষা না পাওয়ায় তার মধ্যে এসব গুণ অনুপস্থিত। সে ধর্মের বিধিবিধান পালন তো করেই না, বরং এ সম্পর্কে তার কোনো ধারণাও নেই। তাই সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এবং পরিবারের প্রতি কোনো কর্তব্য পালন করে না। এর জন্য তার পিতামাতাই দায়ী। সুতরাং বলা যায়, সন্তানকে যথার্থ শিক্ষায় শিক্ষিত না করে জনাব হাসান ও মিসেস হাসান দম্পতি সন্তানের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে।

HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল

জনাব হাসান ও মিসেস হাসান কী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব হাসান ও মিসেস হাসানের একমাত্র সন্তান নাহিদ। প্রাচুর্যে ও আদরে সে বড় হয়ে উঠেছে। কিন্তু আদব-কায়দা শিষ্টাচারের বড় অভাব। ধর্মীয় বিধি-বিধান যেমন মানে না তেমনি শরিয়তের শিক্ষাও তার নেই। নাহিদ বর্তমানে সংসারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সাথে খারাপ ব্যবহার করে। শেষ বয়সে সন্তানের কারণে সমাজে তারা অপদস্ত হচ্ছেন।

Dhaka · 2018

উত্তর

সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।

উত্তর

ইসলামি পরিবারের সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পিতার ওপর ন্যস্ত থাকায় ইসলামি পরিবারের কর্তা হলেন পিতা। শরিয়তের বিধান অনুযায়ী ইসলামি পরিবারে পিতা হলেন প্রধান কর্তা। পরিবারের যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব তার। তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করেন। ইসলামি পরিবারে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও বাসস্থানের ব্যবস্থাও পিতা করে থাকেন। আল্লাহ তায়ালা বলেন- 'পুরুষরা নারীর কর্তা, কেননা আল্লাহ তাদের একজনের ওপর অন্যজনের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এটা এজন্য যে পুরুষরা তাদের ধনসম্পদ ব্যয় করে।' (সুরা আন-নিসা: ৩৪)

উত্তর

জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদের অধিকার আদায় তথা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ইসলামি শরিয়তের বিধানমতে, সন্তান জন্মদানের পর পিতামাতাকে তার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সন্তানকে শিষ্টাচার, ভদ্রতা-নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সততার শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতা সন্তানকে সমাজ ও রাষ্ট্রের প্রথা, আইনকানুন, প্রশংসনীয় ও মানবিক গুণাবলি ইত্যাদি শিক্ষা দেবে। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। পিতামাতার কাছ থেকে এসব শিক্ষা পাওয়া সন্তানের অধিকার; যে অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে জনাব হাসান ও মিসেস হাসান। উদ্দীপকের জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদকে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেননি। এছাড়া সে পরিবার থেকে আদব-কায়দা ও শিষ্টাচারের শিক্ষা না পাওয়ায় তার মধ্যে এসব গুণ অনুপস্থিত। সে ধর্মের বিধিবিধান পালন তো করেই না, বরং এ সম্পর্কে তার কোনো ধারণাও নেই। তাই সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এবং পরিবারের প্রতি কোনো কর্তব্য পালন করে না। এর জন্য তার পিতামাতাই দায়ী। সুতরাং বলা যায়, সন্তানকে যথার্থ শিক্ষায় শিক্ষিত না করে জনাব হাসান ও মিসেস হাসান দম্পতি সন্তানের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে।

উত্তর

উদ্দীপকের নাহিদের কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি সমর্থন করি না। সমাজের প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে মুসলিমদের রয়েছে কিছু বিশেষ দায়িত্ব। আল্লাহ তায়ালা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই একজন মুসলিমের প্রধান কর্তব্য হলো যথাযথভাবে আল্লাহর ইবাদত করা। এছাড়াও মাতাপিতা, ভাইবোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের প্রতি মানুষের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন না করাকে কর্তব্যে অবহেলা বলে; যা নাহিদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পিতামাতার একমাত্র সন্তান নাহিদ আদরে বড় হয়ে উঠলেও তার মধ্যে আদব-কায়দা ও শিষ্টাচার অনুপস্থিত। সে ধর্মীয় বিধিবিধান মানে না। পরিবারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সাথে খারাপ ব্যবহার করে। নাহিদের কারণে শেষ বয়সে তার পিতামাতা সমাজে অপদস্থ হচ্ছেন। তার এসব কাজের মাধ্যমে কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের বিষয়টি প্রকাশিত হয়েছে, যা ব্যক্তি ও সমাজজীবনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে। কর্তব্যে অবহেলার কারণে সমাজের সব শ্রেণির মানুষ বিভিন্ন সমস্যার শিকার হয়। একজন ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণে যেমন রোগীর জীবন বিপন্ন হতে পারে, তেমনি একজন গাড়িচালকের কর্তব্যে অবহেলার কারণে যাত্রীদের জীবনহানি ঘটতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া এবং যথাযথভাবে কর্তব্য পালন করা।
HSCIslamic Studies 1st PaperChapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকে। ফলে সোহাগ তার দাদীর কাছে লালিত-পালিত হয়। কিন্তু দাদী বৃদ্ধ হওয়ার কারণে সোহাগের প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করতে অপারগ। ফলে সোহাগ নিজের মত করেই বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। এলাকার সবাই বলে 'পরিবারের কারণেই সোহাগের এই অবস্থা'।

Comilla · 2017

ক
প্রথম মানব কে?
খ
'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।
গ
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথম মানব কে?

প্রথম মানব কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার মায়ের অপারেশন করাতে হবে, খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা। রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা বললো চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন কর।

Comilla · 2017

ক
মোহরানা কার অধিকার?
খ
'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোহরানা কার অধিকার?

মোহরানা কার অধিকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল হাকিম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। পড়ালেখা শেষে তার ছোট ভাই আব্দুল হালিম চাকরিতে যোগদান করার পর নিজে বিয়ে করে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে ও তাকে দামি উপহার কিনে দেয়। একদিন হাকিম সাহেব অসুস্থ হয়ে পড়লে হালিম তার মাকে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে বলে নিজে চাকরিতে চলে যায়। হাকিম সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হলে সে ব্যস্ততার কথা বলে তাকে দেখতেও যায়নি। এ জন্য তার মা তাকে বকাবকি করলে সে স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়। তখন মা বলেন, হালিমের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।

Dhaka · 2017

ক
পরিবার কী?
খ
"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবার কী?

পরিবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যাপ্রথম মানব কে?উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।মোহরানা কার অধিকার?আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।পরিবার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব হাসান ও মিসেস হাসান কী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো। | Prosthuti