'নিশ্চয় আল্লাহ আদল প্রতিষ্ঠাকারীদের ভালোবাসেন'- ব্যাখ্যা করো।
উত্তর: প্রকৃত মুমিনরাই আদল প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা অর্জনে সক্ষম হয়। আদল বা ন্যায়বিচারহীন ব্যক্তি প্রকৃত মুসলিম নয়। কারণ যে ব্যক্তি অন্যায় বিচার করে তার মাঝে আল্লাহভীতি থাকে না। মানুষ তখনই আদল অনুশীলন করে যখন তার মধ্যে সর্বত্র আল্লাহর উপস্থিতি সম্পর্কে ভয় থাকে। এজন্য সে অন্যায় বিচার করতে পারে না। ফলে সে আল্লাহর পরম ভালোবাসার পাত্রে পরিণত হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
'নিশ্চয় আল্লাহ আদল প্রতিষ্ঠাকারীদের ভালোবাসেন'- ব্যাখ্যা করো।
উত্তর