মসজিদের ইমাম সমাজেরও ইমাম- ব্যাখ্যা কর।
উত্তর: 'মসজিদের ইমাম সমাজেরও ইমাম।"- কারণ 'ইমাম' শব্দের অর্থ নেতা বা পরিচালন। শরিয়তের পরিভাষায় মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলে। বর্তমানে ইমাম বলতে আমরা শুধু যিনি সালাতে নেতৃত্ব দেন তাতেই বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে ইমাম বলতে ইসলামি সমাজের সামগ্রিক নেতৃত্বদানকারী ব্যক্তিকেই ইমাম বলা হয়। জ্ঞান-বিজ্ঞান, সমাজ-সভ্যতা, সমাজের সামগ্রিক বিষয়ে নেতৃত্ব দেওয়ার কাজ একজন ইমামকে সালাতের নেতৃত্বের পাশাপাশি দিতে হয়। তাই ইমাম মানে শুধু মসজিদে সালাতের নেতৃত্ব দেওয়াই নয়' বরং ইমাম মানে মসজিদের নেতৃত্বের পাশাপাশি সমাজের সামগ্রিক বিষয়েরও ইমাম তথা নেতা।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
মসজিদের ইমাম সমাজেরও ইমাম- ব্যাখ্যা কর।
উত্তর