উদ্দীপক
আব্দুল হাকিম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। পড়ালেখা শেষে তার ছোট ভাই আব্দুল হালিম চাকরিতে যোগদান করার পর নিজে বিয়ে করে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে ও তাকে দামি উপহার কিনে দেয়। একদিন হাকিম সাহেব অসুস্থ হয়ে পড়লে হালিম তার মাকে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে বলে নিজে চাকরিতে চলে যায়। হাকিম সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হলে সে ব্যস্ততার কথা বলে তাকে দেখতেও যায়নি। এ জন্য তার মা তাকে বকাবকি করলে সে স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়। তখন মা বলেন, হালিমের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।