তারিকের পিতা-মাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: তারিকের মা-বাবার ভূমিকায় সন্তানের যথাযথ অধিকার আদায় করার দিকটি প্রতিফলিত হয়েছে। পরিবার থেকে শিশুরা যা শিক্ষা গ্রহণ করে তা পরবর্তী জীবনে তার সকল শিক্ষার ভিত্তিমূল হিসেবে কাজ করে। এক্ষেত্রে পরিবার একটি শিশুর জন্য. একটি প্রশিক্ষণালয়ের ন্যায় কার্যকর ভূমিকা পালন করে। সে দিক বিবেচনায় তারিকের বাবা-মার ভূমিকার মধ্য দিয়ে স্পষ্টতই প্রশিক্ষকের ভূমিকাই ফুটে ওঠে। ইসলামি পরিবার একটি প্রশিক্ষণালয়ের ন্যায় আল কুরআনে তার ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন- "আর তোমরা পরিবারবর্গ ও সন্তান-সন্ততিদের সালাতের জন্য আদেশ কর এবং তা রীতিমতো আদায় করতে তাদের অভ্যস্ত করে তোল।” (সূরা ত্বা-হা: ১৩২) তারিকের বাবা-মা তার সন্তানের ভবিষ্যতের কথা লক্ষ করে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পরিকল্পনা করছেন এবং এর সাথে সাথে তারা তারিককে সামাজিক ও ধর্মীয় আচার-আচরণ শিক্ষা দিচ্ছেন। সুতরাং তাদের কাজে সন্তানের অধিকার আদায় হয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
তারিকের পিতা-মাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর