জনাব শাহেদের আচরণ ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শাহেদ ইসলাম গ্রহণের কারণে তাকে তার বাবা-মা পূর্ব ধর্মে ফিরে যেতে চাপ দিচ্ছে। এজন্য জনাব শাহেদ তার অমুসলিম বাবা-মার সাথে সম্পর্ক ছিন্ন করেন। এটি ইসলামসম্মত হয়েছে। হাদিসে এসেছে- "স্রষ্টার সাথে দুশমনি হয় এমন কাজে বান্দাহর আনুগত্য করা যাবে না।" আল্লাহ তায়ালা স্পষ্ট করে পবিত্র কুরআনে বলেন, "আর মাতা-পিতা যদি শিরক করার জন্য চাপ দেয় যে শিরক তোমার বোধগম্য নয়- তাহলে তুমি তাদের নির্দেশের আনুগত্য করবে না।" তবে ইসলাম সর্বদা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, সৌজন্যমূলক আচরণ করার জন্য এবং সম্মানজনক আচরণ করার জন্য সন্তানকে নির্দেশ দেয়। কেননা প্রতিটি সন্তানের পিছনেই তার মা-বাবার অনেক অবদান থাকে। তারা অতিকষ্ট করে পরম মমতায় সন্তানকে বেঁচে থাকতে সাহায্য করেন। সেজন্য তারা সর্বাবস্থায় সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত। এজন্য জনাব শাহেদের উচিত যতটা সম্ভব তাদের সাথে সদ্ব্যবহার করা।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
জনাব শাহেদের আচরণ ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর