"ইসলামি পরিবার একটি শিক্ষালয়।"- ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামি পরিবার একটি শিক্ষালয়। ইসলামি পরিবারেই একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে। ভিত্তি ভালো হলে তার জীবনও সুন্দর হয়। মাতাপিতা তথা পরিবারের সহায়তা না পেলে একটি শিশু সুষ্ঠুভাবে গড়ে ওঠে না। ইসলামি পরিবারে শিশুকে কুরআন, হাদিস, নামায, রোযা, আদব-কায়দা, তাহজিব-তামাদ্দুন প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। ফলে সে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে। অতএব, একথা নির্দ্বিধায় বলা যায়, ইসলামি পরিবার হলো প্রত্যেক শিশুর পাঠশালা, যেখানে তার ভবিষ্যৎ জীবনের ভিত রচিত হয়। তাই ইসলামি পরিবারকে একটি শিক্ষালয় বলা হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
"ইসলামি পরিবার একটি শিক্ষালয়।"- ব্যাখ্যা কর।
উত্তর