জালাল সাহেব ও রেজা সাহেবের পরিবারের মধ্যে কোন পরিবারকে তুমি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জালাল সাহেব ও রেজা সাহেবের পরিবারের মধ্যে আমি রেজা সাহেবের পরিবারকে সমর্থন করি। উদ্দীপকে জালাল সাহেব একজন বড় ব্যবসায়ী। ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি পরিবারে সময় দেন না এবং সন্তানদের খোঁজখবর নেন না। ইসলামে সন্তানদের প্রতি পিতার কর্তব্য রয়েছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতা-মাতার ওপর অপরিহার্য কর্তব্য। সন্তানকে সুনাগরিক গড়ে তোলার জন্য সন্তানকে প্রথম থেকেই আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াও পিতার কর্তব্য। মাতা-পিতা শৈশবেই সন্তানকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ-শ্রদ্ধা, সদাচার প্রভৃতি আচরণ শিক্ষা দেবেন। মহানবি (সা.) বলেন, "কারও সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য একটি উত্তম নাম রাখবে ও আদব কায়দা শিক্ষা দেবে।" (বায়হাকি) রাসুল (সা.) অন্য একটি হাদিসে বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি) উপরিউক্ত আলোচনায় দেখা যায়, সন্তানের প্রতি পিতার অনেক কর্তব্য রয়েছে। কিন্তু উদ্দীপকে দেখা যায়, জনাব জালাল চৌধুরী তার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করছে না। অপরদিকে, রেজা সাহেব তার সন্তানদের আদব-আখলাক শিক্ষা দিয়েছেন। এর দ্বারা বুঝা যায়, তিনি সন্তানদের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে আদায় করেছেন। তাই জালাল সাহেব ও রেজা সাহেবের পরিবারের মধ্যে আমি রেজা সাহেবের পরিবারকে সমর্থন করি।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
জালাল সাহেব ও রেজা সাহেবের পরিবারের মধ্যে কোন পরিবারকে তুমি সমর্থন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর