উদ্দীপকে বর্ণিত আসেফার কর্মকাণ্ড তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আসেফার কর্মকাণ্ড সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকার বহিঃপ্রকাশ ঘটেছে। যার মাধ্যমে সন্তানের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সন্তান লালন-পালনে মা-ই মুখ্য ভূমিকা পালন করে থাকে। সন্তান জন্মের পর সন্তানের খাওয়া-পরা, রোগ-শোক, পোশাক-পরিচ্ছদসহ যাবতীয় বিষয়ে মা সক্রিয় ভূমিকা পালন করেন। মা মনের মাধুরী মিশিয়ে সন্তানের নাম রাখেন। সময়মতো সন্তানকে খাবার দেন, প্রস্রাব-পায়খানা পরিষ্কার করেন, সময়মতো গোসল করান, অসুখ হলে চিকিৎসা করান এবং সেবাযত্ন করেন। মোটকথা সন্তানের সব ধরনের চাহিদা ও প্রয়োজন পূরণে মা-ই সর্বাগ্রে এগিয়ে আসেন। যা সন্তানের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। উদ্দীপকের আসেফাও কন্যা সন্তান জন্ম দিয়ে সন্তানের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি তার সন্তানের সুন্দর ইসলামি নাম দিয়েছেন। তিনি সন্তানের লালন-পালন ও পরিচর্যার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। সুতরাং বলা যায়, আসেফার কর্মকাণ্ডে পাঠ্যপুস্তকের সন্তানের প্রতি মাতার করণীয় দিকগুলোর প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আসেফার কর্মকাণ্ড তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর