উদ্দীপকে জনাব আরমানের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আরমানের কর্মকান্ড পাঠ্যবইয়ের স্ত্রীর সাথে সদারণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মহানবি (সা.) ইরশাদ করেন- "তোমাদের মধ্যে তারাই উত্তম যারা স্ত্রীদের নিকট উত্তম।" (তিরমিযি) মার সাথে স্বামীর সদাচরণ করা অবশ্য কর্তব্য। কারণ স্ত্রী তার সকল কাজে গার্বিক সহযোগিতা প্রদান করে। সন্তান লালন-পালন করে, ঘর সংসার দেখাশুনা করে। এমনকি অনেকে স্বামীর ব্যবসা এবং কৃষিকাজেও সরাসরি অংশগ্রহণ করে। তাছাড়া স্বামীর অসুস্থতায় সেবা করে, বিপদে সাহায্য করে। যদি স্ত্রী কখনো অনিচ্ছাকৃতভাবে। কিংবা ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তবে স্বামী তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন এবং সংশোধন করে দেবেন। স্ত্রীর কোনো জুটি হলে সেদিকে না তাকিয়ে তার সদগুণের দিকে তাকিয়ে স্বামীকে খুশি হতে হবে। এ মর্মে আল্লাহর নির্দেশ, "তোমরা যদি তাদের অপছন্দ কর, তাহলে এ হবে যে, তোমরা একটা জিনিসকে অপছন্দ করছ অথচ আল্লাহ তার মধ্যে বিপুল কল্যাণ নিহিত রেখে দেবেন।" (সূরা আন-নিসা: ১৯) মহানবি (সা.) বলেছেন, "যদি স্ত্রীর কোনো ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়, তবে অন্য ব্যবহারে খুশি হবে।" (মুসলিম : ১৪৬৯) আল্লাহ তায়ালা বলেন, "তবে তোমরা যদি তাদের ক্ষমা কর, তাদের ওপর জোরজবরদস্তি না কর এবং তাদের দোষত্রুটি ক্ষমা করে দাও, তাহলে জেনে রেখ- আল্লাহ নিজেই বড় ক্ষমাশীল ও দয়াবান।" (সূরা আত-তাগাবুন ১৪) সেজন্য স্ত্রীর সাথে সদাচরণ করা স্বামীর কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরমানের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের কোনটির সঙ্গে সাদৃশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর