শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে রাতিন সাহেবের চরিত্রে কী ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে রাতিন সাহেবের চরিত্রে ভাইয়ের অধিকার ও কর্তব্য আদায়ের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। ইসলামে ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক অধিকার ও কর্তব্য রয়েছে। যথা- ভাইবোন পরস্পর একে অপরের সুখে সুখী এবং একে অপরের দুঃখে দুঃখী হবে, ভাইয়ের কোনো সুখের খবরে অপর ভাই সুখী হবে এবং দুঃসংবাদে দুঃখী হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন- “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া প্রদর্শন, পারস্পরিক ভালোবাসা প্রদর্শন এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একই দেহের ন্যায় দেখবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট অনুভব করে তখন তার যেন সমস্ত দেহটিই নিদ্রাহীনতা ও জ্বরে ভুগতে থাকে।” (বুখারি ও মুসলিম) ভাইবোন বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সাহায্য-সহযোগিতা করবে। কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করবে। একজন বিপদে পড়লে অপরজন তাকে বিপদে সাহায্য করবে এবং বিপদমুক্ত করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন।” (সহিহ বুখারি) উদ্দীকে রাতিন সাহেবের ছোট ভাই আব্দুল মতিন তার বাসায় চিকিৎসার জন্য এলে তিনি তাকে ফিরিয়ে দেন। ভাইকে অন্যত্র থাকতে বলেন এবং ভবিষ্যতে তার বাসায় আসতে নিষেধ করেন। তাই বলা যায়, রাতিন সাহেবের এরূপ আচরণ ইসলামে প্রদত্ত ভাইয়ের অধিকার ও কর্তব্যের পরিপন্থি।

HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে রাতিন সাহেবের চরিত্রে কী ধরনের ঘাটতি পর…

উদ্দীপক

রাতিন সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে খুলনায় বসবাস করেন। একদিন তার গ্রামের বাড়ি থেকে তার ছোট ভাই আব্দুল মতিন চিকিৎসার জন্য তার বাসায় এলে তিনি তাকে অন্যত্র থাকতে বলেন এবং ভবিষ্যতে তার বাসায় আসতে নিষেধ করেন। তার স্ত্রী আলেয়া অত্যন্ত সদালাপী। পাড়ার সকলের খোঁজখবর রাখেন। বাড়িতে ভালো কিছু রান্না হলে পাশের বাসায় দেন। তার পাশের বাসার একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

উত্তর

মোহরানা স্ত্রীর ন্যায়সঙ্গত ও আল্লাহ প্রদত্ত অধিকার।

উত্তর

"ভক্তি-সম্মান ও স্নেহ-মমতার উৎসস্থল পরিবার।" ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের সমন্বিত রূপ পরিলক্ষিত হয়। এ পরিবারে বড়রা ছোটদের স্নেহ করেন এবং ছোটরা বড়দের সালাম করে। আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-এর নির্দেশ অনুযায়ী ছোটদের প্রতি বড়রা মমতা পোষণ করেন। পরিবারের ছোটরা ইসলামি তাহজিব ও তামাদ্দুনের অভ্যস্ত হয়ে ওঠে, তারা বড়দের প্রতি শ্রদ্ধা পোষণ করে। বড়দের সম্মান করতে, মর্যাদা দিতে শেখে, রাসুলুল্লাহ (সা.)-এ প্রসঙ্গে বলেন- "যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের দলভুক্ত নয়।" (সুনানে আবু দাউদ) ইসলামি পরিবারে তাই ভক্তি-সম্মান ও স্নেহ মমতার সমন্বিত রূপ বিদ্যমান থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে রাতিন সাহেবের চরিত্রে ভাইয়ের অধিকার ও কর্তব্য আদায়ের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। ইসলামে ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক অধিকার ও কর্তব্য রয়েছে। যথা- ভাইবোন পরস্পর একে অপরের সুখে সুখী এবং একে অপরের দুঃখে দুঃখী হবে, ভাইয়ের কোনো সুখের খবরে অপর ভাই সুখী হবে এবং দুঃসংবাদে দুঃখী হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন- “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া প্রদর্শন, পারস্পরিক ভালোবাসা প্রদর্শন এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একই দেহের ন্যায় দেখবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট অনুভব করে তখন তার যেন সমস্ত দেহটিই নিদ্রাহীনতা ও জ্বরে ভুগতে থাকে।” (বুখারি ও মুসলিম) ভাইবোন বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সাহায্য-সহযোগিতা করবে। কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করবে। একজন বিপদে পড়লে অপরজন তাকে বিপদে সাহায্য করবে এবং বিপদমুক্ত করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন।” (সহিহ বুখারি) উদ্দীকে রাতিন সাহেবের ছোট ভাই আব্দুল মতিন তার বাসায় চিকিৎসার জন্য এলে তিনি তাকে ফিরিয়ে দেন। ভাইকে অন্যত্র থাকতে বলেন এবং ভবিষ্যতে তার বাসায় আসতে নিষেধ করেন। তাই বলা যায়, রাতিন সাহেবের এরূপ আচরণ ইসলামে প্রদত্ত ভাইয়ের অধিকার ও কর্তব্যের পরিপন্থি।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত আলেয়ার আচরণ সমাজে অবশ্যই মঙ্গল বয়ে আনবে। কারণ আলেয়ার আচরণে ইসলামে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালিত হয়েছে। সামনে, পিছনে, ডানে ও বায়ে চল্লিশ বাড়ি পর্যন্ত পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে। ইসলাম প্রতিবেশীর হক নির্ধারণ করে দিয়েছে। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা: ৩৬) প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাবার দিতে হবে। এ মর্মে মহানবি (সা.) বলেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি) প্রতিবেশীর কোনো ক্ষতি বা অনিষ্ট করা যাবে না। এ মর্মে রাসুল (সা.) বলেছেন, "ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে না।" (মুসলিম) মহানবি (সা.) আরও বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।" (বুখারি) প্রতিবেশীকে হেয় প্রতিপন্ন করা যাবে না। হাদিসে বর্ণিত হয়েছে, “হে মুসলিম মহিলাগণ, কোনো প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে হেয় প্রতিপন্ন না করে।” (বুখারি) সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত আলেয়ার আচরণগুলোর মাধ্যমে প্রতিবেশীর অধিকার আদায় হয়েছে এবং প্রতিবেশীর অধিকার আদায় করার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠন হবে এবং এরূপ আচরণ সমাজের জন্য অবশ্যই কল্যাণকর হবে।
HSCIslamic Studies 1st PaperChapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকে। ফলে সোহাগ তার দাদীর কাছে লালিত-পালিত হয়। কিন্তু দাদী বৃদ্ধ হওয়ার কারণে সোহাগের প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করতে অপারগ। ফলে সোহাগ নিজের মত করেই বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। এলাকার সবাই বলে 'পরিবারের কারণেই সোহাগের এই অবস্থা'।

Comilla · 2017

ক
প্রথম মানব কে?
খ
'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।
গ
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথম মানব কে?

প্রথম মানব কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার মায়ের অপারেশন করাতে হবে, খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা। রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা বললো চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন কর।

Comilla · 2017

ক
মোহরানা কার অধিকার?
খ
'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোহরানা কার অধিকার?

মোহরানা কার অধিকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল হাকিম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। পড়ালেখা শেষে তার ছোট ভাই আব্দুল হালিম চাকরিতে যোগদান করার পর নিজে বিয়ে করে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে ও তাকে দামি উপহার কিনে দেয়। একদিন হাকিম সাহেব অসুস্থ হয়ে পড়লে হালিম তার মাকে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে বলে নিজে চাকরিতে চলে যায়। হাকিম সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হলে সে ব্যস্ততার কথা বলে তাকে দেখতেও যায়নি। এ জন্য তার মা তাকে বকাবকি করলে সে স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়। তখন মা বলেন, হালিমের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।

Dhaka · 2017

ক
পরিবার কী?
খ
"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবার কী?

পরিবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।'একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনও স্বামীর আমানত খেয়ানত করবে না'- ব্যাখ্যাপ্রথম মানব কে?উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।'ইসলামি পরিবার একটি শিক্ষালয়'- ব্যাখ্যা কর।মোহরানা কার অধিকার?আব্দুল হাকিমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।"ইসলামি পরিবার শান্তির নীড়।"- ব্যাখ্যা কর।পরিবার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।