আলেয়ার আচরণ সমাজে কী মঙ্গল বয়ে আনবে? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত আলেয়ার আচরণ সমাজে অবশ্যই মঙ্গল বয়ে আনবে। কারণ আলেয়ার আচরণে ইসলামে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালিত হয়েছে। সামনে, পিছনে, ডানে ও বায়ে চল্লিশ বাড়ি পর্যন্ত পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে। ইসলাম প্রতিবেশীর হক নির্ধারণ করে দিয়েছে। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা: ৩৬) প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাবার দিতে হবে। এ মর্মে মহানবি (সা.) বলেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি) প্রতিবেশীর কোনো ক্ষতি বা অনিষ্ট করা যাবে না। এ মর্মে রাসুল (সা.) বলেছেন, "ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে না।" (মুসলিম) মহানবি (সা.) আরও বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।" (বুখারি) প্রতিবেশীকে হেয় প্রতিপন্ন করা যাবে না। হাদিসে বর্ণিত হয়েছে, “হে মুসলিম মহিলাগণ, কোনো প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে হেয় প্রতিপন্ন না করে।” (বুখারি) সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত আলেয়ার আচরণগুলোর মাধ্যমে প্রতিবেশীর অধিকার আদায় হয়েছে এবং প্রতিবেশীর অধিকার আদায় করার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠন হবে এবং এরূপ আচরণ সমাজের জন্য অবশ্যই কল্যাণকর হবে।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
আলেয়ার আচরণ সমাজে কী মঙ্গল বয়ে আনবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর