আরমান সাহেবের পারিবারিক জীবনের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: আরমান সাহেবের পারিবারিক জীবনের প্রভাবেই তার সন্তানেরা পাশ্চাত্য কৃষ্টি-কালচার ও সভ্যতায় বড় হয়ে উঠেছে। মহান আল্লাহ তায়ালা পিতামাতার প্রতি কীভাবে কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে তার বহু ব্যাখ্যা পবিত্র কুরআন মাজিদের মাধ্যমে বর্ণনা করেছেন। আমাদের উচিত এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা। সন্তান সবসময় পিতামাতার প্রতি অনুগত থাকবে। এটা পিতামাতার প্রতি সন্তানের প্রধান কর্তব্য হওয়া উচিত। পিতামাতার সম্মান ও মর্যাদার কারণে তাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা যাবে না। বরং পরম ভালোবাসা, মমতা ও শ্রদ্ধায় সন্তান তাদের প্রতি সম্মাজনক আচরণ করবে। আল্লাহ তায়ালা বলেন, "পিতামাতার জন্য বিনয়ের বাহু অবনত করে দাও।” উদ্দীপকের ব্যবসায়ী আরমান সাহেব ছেলেমেয়েকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠান। তারা পাশ্চাত্য কৃষ্টি-কালচার ও সভ্যতায় বড় হয়ে উঠে। তার স্ত্রীও পাশ্চাত্য ধাচে জীবনযাপন করেন। তাই বলা যায়, জনাব আরমান সাহেবের কারণে তার ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পায়নি ফলে তারা পিতা-মাতার কর্তব্য পালন করতে শেখেনি। গুরুজনদের সম্মান করতে শেখেনি। আর এর জন্য দায়ী হলো হাসান সাহেবের পরিবার। এজন্যই তার পরিবারে নীতিবাচক প্রভাব বিদ্যমান।
HSC Islamic Studies 1st Paper Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 3 : ইসলাম ও পারিবারিক জীবন · সৃজনশীল
আরমান সাহেবের পারিবারিক জীবনের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর