“সাম্যাবস্থায় সকল উভমুখী বিক্রিয়াই চলমান থাকে”- ব্যাখ্যা করো।
উত্তর: উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ায় হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলেই বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। আপাতদৃষ্টিতে সাম্যাবস্থায় বিক্রিয়াটিকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি গতিশীল। এ অবস্থায় প্রতি সেকেন্ডে যতগুলো বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ঐ একই সময়ে উৎপাদ বিক্রিয়া করে ঠিক ততগুলো বিক্রিয়ক অণু উৎপন্ন করে। এজন্য সাম্যাবস্থায় সকল উভমুখী বিক্রিয়ায় চলমান থাকে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
“সাম্যাবস্থায় সকল উভমুখী বিক্রিয়াই চলমান থাকে”- ব্যাখ্যা করো।
উত্তর