আধুনিক রসায়নের জনক কে?
ক. জাবির-ইবনে-হাইয়ান
খ. জন ডাল্টন
গ. নীলস্ বোর
ঘ. অ্যান্টনি ল্যাভয়সিয়ে
উত্তর: অ্যান্টনি ল্যাভয়সিয়ে
ব্যাখ্যা: অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। কারণ তিনিই সর্বপ্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন। জন ডাল্টন পারমাণবিক তত্ত্বের ধারণা দেন। নীলস বোর পদার্থের আধুনিক গঠন ও কোয়ান্টাম বলবিজ্ঞানের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন। জাবির-ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না।
SSC রসায়ন Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · Board papers · MCQ
