যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়— ব্যাখ্যা করো।
উত্তর: কোনো মোলের সর্বোচ্চ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে যোজন ইলেকট্রন বলে। যেমন— [গণিত] দেখা যাচ্ছে, F এর সর্বোচ্চ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা 7টি। সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন 7। আবার, কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন থাকে অথবা বহিরতম বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। [গণিত] সর্বশেষ স্তরে 1 টি বিজোড় ইলেকট্রন থাকায় F এর যোজনী 1 । দেখা যাচ্ছে, F এর যোজ্যতা ইলেকট্রন ও যোজনী যথাক্রমে 7 ও 1। কাজেই বলা যায়, যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়— ব্যাখ্যা করো।
উত্তর