সালফার ডাইঅক্সাইডে সালফার এর সুপ্ত যোজনী 2 – ব্যাখ্যা করো।
উত্তর: কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে। [গণিত] যৌগে সালফার ( [গণিত] ) এর সক্রিয় যোজনী 4, কিন্তু সালফারের সর্বোচ্চ যোজনী 6। সুতরাং [গণিত] যৌগে সালফারের সুপ্ত যোজনী = 6 – 4 = 2। অতএব, সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 2।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
সালফার ডাইঅক্সাইডে সালফার এর সুপ্ত যোজনী 2 – ব্যাখ্যা করো।
উত্তর