'জমি থেকে ফসল পাই'-বাক্যটিতে 'জমি থেকে' কোন কারক?
ক. করণ
খ. কর্ম
গ. অপাদান
ঘ. অধিকরণ
উত্তর: অপাদান
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। 'জমি থেকে ফসল পাই' বাক্যটিতে 'জমি থেকে' হলো 'জাত' বা 'উৎপন্ন' অর্থে অপাদান কারক। কোথা থেকে ফসল পাই?-জমি থেকে। তাই 'জমি থেকে' অপাদান কারক। তেমনিভাবে, 'গাছ থেকে পাতা পড়ে' বাক্যে 'গাছ থেকে' বিচ্যুত অর্থে অপাদান কারক।
SSC College admission (science) College admission papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · College admission (science) · College admission papers · MCQ