মানুষের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য উল্লেখ কর।
উত্তর: লোহিত রক্ত কণিকা: ক. লোহিত কণিকা দ্বিঅবতল চাকতি আকৃতির। খ. এরা নিউক্লিয়াসবিহীন রক্ত কণিকা। গ. এই রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। ঘ. এদের প্রধান কাজ শ্বাস বায়ু O₂ ও CO₂ পরিবহণ করা। ঙ. এর আয়ুষ্কাল 120 দিন। শ্বেত কণিকা: ক. শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। খ. এরা নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকা। গ. এই রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না। ঘ. এদের প্রধান কাজ দেহের জীবাণু ধ্বংস করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ঙ. এর আয়ুষ্কাল সাধারণত 2-15 দিন।
SSC College admission (science) College admission papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · College admission (science) · College admission papers · সৃজনশীল
মানুষের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য উল্লেখ কর।
হলি ক্রস কলেজ · 2019
উত্তর