অনুচ্ছেদ লিখ : ডাকবাংলো
উত্তর: ডাকবাংলো, যার ইংরেজি প্রতিশব্দ 'রেস্ট হাউজ'। এটি এমন এক আবাসন ব্যবস্থা যেখানে অবকাশকে আনন্দময় করে কাটানোর ব্যবস্থা থাকে। সাধারণত পাহাড়, সমুদ্রের আশেপাশে বা গ্রাম্য কোনো পরিবেশে দেখা যায়। একান্ত শান্ত পরিবেশে অতিথিরা সুখকর জীবন কাটাতে ডাক বাংলোয় অবস্থান করে। প্রকৃতির সাথে মানুষের মন ওতপ্রোতভাবে জড়িত বলেই ডাকবাংলোকে নৈসর্গিকভাবে সাজানো হয়। যদিও সময়ের পরিক্রমায় ডাকবাংলোতে প্রকৃতির পাশাপাশি প্রযুক্তির সমন্বয় সাধন করা হয়েছে। বর্তমানে ডাকবাংলোতে আধুনিক আসবাবপত্রের চাকচিক্যের সাথে প্রযুক্তিগত সেবা সংযোজনের ফলে এগুলো চিত্তাকর্ষক হয়ে উঠেছে। সাধারণত সরকারি কর্মচারী বা ভ্রমণকারীর জন্য ডাকবাংলো নির্মিত হলেও পরিবার ও বন্ধুদের সাথে ছুটিতে গিয়েও মানুষ এমন অতিথিশালায় অবস্থান করে। অনেকে সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্রে গিয়ে ডাক বাংলোয় অবস্থান করে, আবার অনেকে বড় ছুটি নিয়ে অবস্থান করে। মূলত পর্যটনকেন্দ্র নির্ভর পরিবেশে এমন অতিথিশালাগুলো গড়ে উঠে। যেমন- কুয়াকাটা, সুন্দরবন, জাফলং, শ্রীমঙ্গল, সেন্টমার্টিন, পতেঙ্গা, কাপ্তাই, সাজেক ইত্যাদি পর্যটনকেন্দ্রগুলো নির্ভর করে বাংলাদেশে এলাকানির্ভর রেস্ট হাউজ গড়ে উঠেছে। সুযোগ-সুবিধা এবং পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনার কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা ছুটি নিয়ে কোথাও ঘুরতে গিয়ে ডাকবাংলায় অবস্থানকালে শরীর ও মন সতেজ এবং প্রাণবন্ত হয়ে উঠে। যা মানুষের চিত্তকে বিমোহিত করে।
SSC College admission (science) College admission papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · College admission (science) · College admission papers · সৃজনশীল
অনুচ্ছেদ লিখ : ডাকবাংলো
নটর ডেম কলেজ · 2022
উত্তর