সর্বোচ্চ ১৫ বাক্যের অনুচ্ছেদ লিখ, 'ঘূর্ণিঝড় রেমাল'
উত্তর: ঘূর্ণিঝড় রেমাল ভৌগোলিকভাবেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে খ্যাত। আবহমানকাল থেকেই এ জনপদের মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টিকে আছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালায়। প্রবল ঘূর্ণিঝড় রেমাল (আরবি 'রেমাল' অর্থ : বালু; নামটি ওমানের দেওয়া) বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়। যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এটি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১১৫ কি.মি.। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতে মোট ৭৬ জনের মৃত্যু হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৬শে মে সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। ঘূর্ণিঝড়টি মূল আঘাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০-১১৫ কি.মি. ছিল। ফলে এ সময় স্বাভাবিকের চেয়ে ৫-৮ ফুট অধিক জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। এর ফলে ফসলি জমি ও গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় ১৯ জেলার ১০৭টি উপজেলায় প্রায় ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম ও মণিপুরে জানমালের ব্যাপক ক্ষতি হয়।
SSC College admission (science) College admission papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · College admission (science) · College admission papers · সৃজনশীল
সর্বোচ্চ ১৫ বাক্যের অনুচ্ছেদ লিখ, 'ঘূর্ণিঝড় রেমাল'
নটর ডেম কলেজ · 2024
উত্তর