'বিষাদসিন্ধু' সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
ক. বিষাদ যেন সিন্ধু
খ. বিষাদ রূপ সিন্ধু
গ. বিষাদ যেমন সিন্ধু
ঘ. বিষাদময় সিন্ধু
উত্তর: বিষাদ রূপ সিন্ধু
ব্যাখ্যা: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করে যে সমাস হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। 'বিষাদসিন্ধু' সমস্তপদটিকে 'বিষাদ' ও 'সিন্ধু' দুটি ভিন্ন বস্তু ও ধারণা হওয়া সত্ত্বেও বিষাদকে সিন্ধুর মতো গভীর হিসেবে অভিন্ন কল্পনা করা হয়েছে। অভিন্ন কল্পনা করতে এই সমাসের ব্যাসবাক্যে 'রূপ' শব্দটি ব্যবহৃত হয়। যেমন: বিষাদসিন্ধু বিষাদ রূপ সিন্ধু, মনমাঝি = মন রূপ মাঝি, জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ।
SSC College admission (science) College admission papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · College admission (science) · College admission papers · MCQ