কোন মনীষীর রাষ্ট্রের সংজ্ঞায় রাষ্ট্রের সব উপাদান উল্লেখ করা হয়েছে?
ক. অ্যারিস্টটল
খ. আর. এম. ম্যাকাইভার
গ. গার্নার
ঘ. গেটেল
উত্তর: গার্নার
ব্যাখ্যা: অধ্যাপক, গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা নিয়েছেন। তিনি বলেন, "রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত"।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · School papers · MCQ
