মীরা ঢাকা শহরে তার বাবা-মা ও ৪ জন ভাইবোনের সঙ্গে থাকে। এ বাক্যে কোন ধরনের পরিবার উল্লেখ করা হয়েছে?
ক. একক পরিবার
খ. যৌথ পরিবার
গ. বিস্তৃত পরিবার
ঘ. নয়াবাস পরিবার
উত্তর: একক পরিবার
ব্যাখ্যা: স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়। বিশ্বের উন্নত দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা প্রচলিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · School papers · MCQ
