বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার মূল কারণ কোনটি?
ক. ঔপনিবেশিক শাসন
খ. প্রাকৃতিক দুর্যোগ
গ. রাজনৈতিক অস্থিরতা
ঘ. জনগণের অজ্ঞতা
উত্তর: ঔপনিবেশিক শাসন
ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ নিহিত রয়েছে আমাদের ইতিহাসের গভীরে। আমাদের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এত অনগ্রসর এবং সমস্যা জর্জরিত, তার দুই শতাব্দীকাল বিস্তৃত একটি পটভূমি রয়েছে। এই পটভূমি রচিত হয়েছে প্রায় দুইশ' বছরব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং ২৪ বছরের পাকিস্তানি শাসন আমলে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · School papers · MCQ
