নিম্নের কোনটি 'কর্তৃত্বভিত্তিক পরিবার'-এর সঙ্গে সম্পর্কিত?
ক. যৌথ পরিবার
খ. একবিবাহী পরিবার
গ. পিতৃতান্ত্রিক পরিবার
ঘ. বহুবিবাহী পরিবার
উত্তর: পিতৃতান্ত্রিক পরিবার
ব্যাখ্যা: কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে, যেমন-পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক এবং মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্ব পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক পুরুষের হাতে থাকলে এ ধরনের পরিবারকে পিতৃপ্রধান পরিবার বলে। আবার যে পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্ব মায়ের হাতে থাকে সে পরিবারকে মাতৃপ্রধান পরিবার বলে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা খাসিয়া এবং গারোদের পরিবার মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · School papers · MCQ
