“বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন”– ব্যাখ্যা করো।
উত্তর: একমালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠানের অর্থায়নের প্রক্রিয়া এক হলেও যৌথ মূলধনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় হলো একমালিকানা বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব তহবিল, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, মহাজন থেকে ঋণ গ্রহণ। অন্যদিকে, যৌথ মূলধনি কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া এদের চেয়ে ভিন্ন ধরনের। এ ধরনের কোম্পানি গঠনে সরকারি অনুমোদন নিতে হয়। অনুমোদন পেলে একটি কোম্পানি শেয়ার হিসেবে সেগুলো বিক্রি করে অর্থায়ন করে। তাই যৌথ মূলধনি কোম্পানির অর্থায়নের এ প্রক্রিয়াটি একমালিকানা ও অংশীদারি ব্যবসায় থেকে আলাদা।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন”– ব্যাখ্যা করো।
উত্তর