ব্যাংক একজন গ্রাহকের তথ্য অন্যজনের নিকট প্রকাশ করে না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকের গোপনীয়তার নীতি অনুযায়ী ব্যাংক একজন গ্রাহকের তথ্য অন্যজনের কাছে প্রকাশ করে না। গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের অন্যতম মূলনীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকের অনুমতি ছাড়া তার হিসাবসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করে না। গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে ব্যাংক গ্রাহকের আস্থা অর্জন করে। এসব কারণেই ব্যাংক একজনের তথ্য অন্য জনের কাছে প্রকাশ করে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক একজন গ্রাহকের তথ্য অন্যজনের নিকট প্রকাশ করে না কেন? ব্যাখ্যা করো।
উত্তর