ব্যবসায় শুরু করার পূর্বে পণ্যের বাজার চাহিদা নিরূপণ করতে হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় শুরু করার পূর্বে পণ্যের বাজার চাহিদা নিরূপণ করতে হয় পণ্য বৈচিত্র্যায়নের জন্য। ব্যবসায় সম্প্রসারণে বা ব্যবসায়ের শুরুতে নতুন পণ্য বাজারে ছাড়ার প্রয়োজন হয়। নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন পণ্যের আয়ুষ্কাল, পণ্যের উৎপাদন খরচ, বাজার চাহিদা, পরিচালনা খরচ ও সম্ভাব্য আয় প্রাক্কলন করতে হয়। এসব প্রাক্কলন করে প্রতিষ্ঠান পণ্যের প্রাক্কলিত নিট আন্তঃপ্রবাহ বের করতে পারে। এই কাজগুলো পণ্য বৈচিত্র্যায়নের ক্ষেত্রে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
ব্যবসায় শুরু করার পূর্বে পণ্যের বাজার চাহিদা নিরূপণ করতে হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
