ব্যাংক তুহিনকে ঋণদানের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: তুহিনকে ঋণদানের ক্ষেত্রে ব্যাংক উদ্দেশ্যের নীতি অনুসরণ করেছে। উদ্দেশ্যের নীতি বলতে কোন উদ্দেশ্যে ঋণ নেওয়া হচ্ছে তা যাচাই করাকে বোঝায়। গ্রাহক ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে ব্যাংক তার প্রস্তাবিত প্রকল্প ভালোভাবে যাচাই করে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিশ্চিত করার জন্য ব্যাংক এ নীতি মেনে চলে। উদ্দীপকে উল্লেখ্য, তুহিন ঋণের জন্য 'গোধূলি' ব্যাংকের কাছে আবেদন করেন। ব্যাংকটি ঋণদানের পূর্বে তুহিনের ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা যাচাই করে। ঋণ দেওয়ার আগে ব্যাংক আবেদনকৃত ব্যক্তির প্রকল্প সঠিকভাবে যাচাই করে। কোন খাতে ঋণগ্রহীতা তার ঋণের অর্থ ব্যবহার করবে তা ব্যাংক নিশ্চিত হয়ে নেয়। অনুৎপাদনশীল কোনো প্রকল্পের জন্য ঋণের আবেদন করলে ব্যাংক তা প্রত্যাখ্যান করে। এছাড়া প্রকল্পের লাভজনকতা অসন্তোষজনক থাকলে ব্যাংক ঋণের আবেদন বাতিল করে দেয়। কারণ এতে ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। উদ্দেশ্যের নীতির আলোকেই ব্যাংক উক্ত বিষয়গুলো নিশ্চিত হয়ে ঋণ মঞ্জুর করে। সুতরাং, ব্যাংক তুহিনকে ঋণদানের ক্ষেত্রে উদ্দেশ্যের নীতি অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংক তুহিনকে ঋণদানের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর