উদ্দীপকে জনাব তুহিনকে গোধূলি ব্যাংক প্রদত্ত সহায়তাটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব তুহিনকে 'গোধূলি' ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে সহায়তা করে। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এতে রপ্তানিকারকের টাকা প্রাপ্তির অনিশ্চয়তার বিষয়টি দূর হয়। আবার আমদানিকারকের সঠিক পণ্য প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত হয়। উদ্দীপকে জনাব তুহিন 'গোধূলি' ব্যাংকের একজন গ্রাহক। তিনি উক্ত ব্যাংক থেকে উৎপাদনশীল ও লাভজনক একটি প্রকল্পের জন্য ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে ব্যবসায়িক প্রয়োজনে জনাব তুহিন জার্মানি থেকে কিছু পণ্য আমদানি করতে চান। এক্ষেত্রে 'গোধূলি ব্যাংক' তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে। 'গোধূলি ব্যাংক' মূলত তুহিনের জার্মান রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে দূরত্ব, মুদ্রার ভিন্নতাসহ বিভিন্ন বাধার সৃষ্টি হয়। এক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে জটিলতা তৈরি হয়। এসব সমস্যা দূর করতে ব্যাংক মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে প্রত্যয়পত্র ইস্যু করে। 'গোধূলি ব্যাংক'ও তুহিনের হয়ে প্রত্যয়পত্র ইস্যু করে উক্ত সহায়তা করেছে। সুতরাং বলা যায়, 'গোধূলি ব্যাংক' প্রত্যয়পত্র ইস্যু করে জনাব তুহিনকে সহায়তা করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে জনাব তুহিনকে গোধূলি ব্যাংক প্রদত্ত সহায়তাটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর