“গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রভাতি ব্যাংকের নতুন নতুন কার্যক্রম সম্পাদন অপরিহার্য” –উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রভাতি ব্যাংকের নতুন নতুন কার্যক্রম সম্পাদন অপরিহার্য'– বাণিজ্যিক ব্যাংকের সেবার নীতির আলোকে উক্তিটি যথার্থ। নতুন নতুন সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা বাণিজ্যিক ব্যাংকের সেবার নীতির মূল কথা। এ নীতির সঠিক বাস্তবায়নে গ্রাহক ব্যাংকের প্রতি আকৃষ্ট হয়। ফলে ব্যাংকের প্রধান কার্যাবলি আমানত গ্রহণ ও ঋণদান কাজ ত্বরান্বিত হয়। 'প্রভাতি ব্যাংক' স্বল্পমেয়াদি ঋণের ব্যাংক। এ ব্যাংক গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া এ ব্যাংকের কার্যক্রমে নতুন নতুন মাত্রা যোগ হওয়ার কারণে ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে। যে ব্যাংক সবচেয়ে আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা প্রদানে সক্ষম, গ্রাহকগণ ঐ ব্যাংকের প্রতি অধিক আকৃষ্ট হয়। আর আকৃষ্ট গ্রাহক ঐ ব্যাংকে আমানত রাখে। তাই যত বেশি গ্রাহক সেবা প্রদান করা যায় ব্যাংকের আমানতের পরিমাণ তত বৃদ্ধি পায়। এই বর্ধিত আমানত ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে মুনাফার পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া নতুন সেবা প্রদানের ফলে ব্যাংকের সেবা বাবদ আয়ও বৃদ্ধি পায়। অর্থাৎ, সেবা প্রদান এর মাধ্যমে মুনাফা বৃদ্ধি করাই 'প্রভাতি' ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম কাজ। তাই বলা যায়, 'গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রভাতি ব্যাংকের নতুন নতুন কার্যক্রম সম্পাদন অপরিহার্য'– বক্তব্যটি সঠিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রভাতি ব্যাংকের নতুন নতুন কার্যক্রম সম্পা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর