অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী? ব্যাখ্যা কর।
উত্তর: মূলধন বাজেটিং হলো অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফল হয়। তবে এটি ব্যর্থ হলে ব্যবসায় প্রতিষ্ঠানও ব্যর্থ হয়। এ ব্যর্থতার দায়িত্ব অর্থ ব্যবস্থাপককে নিতে হয় বলে তিনি সঠিকভাবে মূলধন বাজেটিং করতে সচেষ্ট থাকেন। ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে মূলধন বাজেটিং এর মাধ্যমে সম্পত্তিতে বিনিয়োগ করে। যার মাধ্যমে মুনাফা অর্জনের চাকা সচল থাকে। তাই মুনাফা অর্জনে মূলধন বাজেটিং এর গুরুত্ব অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী? ব্যাখ্যা কর।
উত্তর
